ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন বদলির আদেশকে পাত্তা না দিয়ে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ মুরাদনগরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত! রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন শিগগিরই ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী প্রেমের বিচ্ছেদ সহ্য করতে না পেরে প্রেমিকাসহ ৪ জনকে হত্যা! ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে ভবনে বিস্ফোরণে নিহত ১, আহত ৭

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি আবাসিক ভবনে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওলাদ হোসেন (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৭ জন।

শনিবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে পুরাতন ওই ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় এখন পর্যন্ত অগ্নিদগ্ধ সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে পাঁচজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া অপর একজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে।

আহতদের মধ্যে ৬ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- জাকির হোসেন, রবি দত্ত, হোসেন, হযরত আলী ও জগদীশ সরকার (৬৫)।

আগুনের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার হামিদুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ওই ভবনে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এছাড়া দগ্ধদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, বিস্ফোরণের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আছে, এখন নির্বাপণের কাজ চলছে। তদন্ত শেষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নারায়ণগঞ্জ সদরে একটি বিস্ফোরণের ঘটনায় আমাদের এখানে ছয়জন এসেছেন। এদের মধ্যে আওলাদ হোসেন নামে একজন মারা গেছেন। এছাড়া জরুরি বিভাগে আহত আরও পাঁচজনের চিকিৎসা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন

নারায়ণগঞ্জে ভবনে বিস্ফোরণে নিহত ১, আহত ৭

আপডেট সময় ১২:৪৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩