ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন শিগগিরই ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী প্রেমের বিচ্ছেদ সহ্য করতে না পেরে প্রেমিকাসহ ৪ জনকে হত্যা! ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত ৭ ইসলামি সংগঠনের সঙ্গে বৈঠক: ৫ শর্তে কুমিল্লা বাণিজ্য মেলা উদ্বোধন পটুয়াখালী শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন তীব্র গ্যাস সংকটে কুমিল্লা, সিএনজি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

চৈত্রের সকালেই প্রশান্তির বৃষ্টি

বাংলা ক্যালেন্ডারের শেষ মাস চৈত্র। একইসঙ্গে বসন্ত ঋতুরও দ্বিতীয় মাস। তবে গত কয়েকদিনে দেশের বিভিন্ন এলাকায় দাবদাহ বয়ে যাওয়ায় প্রকৃতি থেকে ‘বসন্ত’ হাওয়া উড়ে যায়। গরমের অস্বস্তিতে পড়েন রাজধানীবাসীও।

এ অবস্থায় বুধবার (১৫ মার্চ) সকালে চৈত্র মাসের প্রথমদিনেই বৃষ্টির দেখা মিলেছে রাজধানীতে। তাতে গত কয়েকদিনের গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন রাজধানীবাসী।

এদিন সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। বইছিল ঠান্ডা হাওয়া। রাজধানীর কোনো কোনো এলাকায় সকালেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার খবর পাওয়া যায়। তবে সকাল ১০টা নাগাদ প্রকৃতি আঁধার করে ভেঙে পড়ে আকাশ। বৃষ্টির সঙ্গে রয়েছে বজ্রপাত।

মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ৮ মার্চ সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছিলেন, আগামী ১৫ মার্চ থেকে ১৯ শে মার্চ পর্যন্ত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত বয়ে যাওয়ার আশঙ্কা (৭০ থেকে ৮০ শতাংশের বেশি) রয়েছে। যা এরইমধ্যে প্রমাণিত হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন

চৈত্রের সকালেই প্রশান্তির বৃষ্টি

আপডেট সময় ১১:৫৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩