ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুর সীমান্তে ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ গ্রাম আদালতের দায়িত্ব পেলেন চন্দ্রগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য আবদুল হান্নান হেলিকপ্টারে ঢাকা থেকে নববধূকে বাড়িতে আনলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ফকির বরগুনা জিলা স্কুলে অভিভাবকদের জন্য ‘ছায়া পরশ’ অপেক্ষমাণ কক্ষের উদ্বোধন মনোহরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানিকগঞ্জে সমাবেশ, সম্মাননা পেলেন ১৫ নারী কুমিল্লা সিটিতে অবৈধ মিশুক, অটোরিকশা ও থ্রি-হুইলার বন্ধের দাবিতে মানববন্ধন প্রজনন হারে শীর্ষে ভোলা, সর্বনিম্ন বাগেরহাটে: বিবিএস-ইউনিসেফ জরিপ ২৭ মাস কর্মস্থলে অনুপস্থিত, তবু বেতন-ভাতা বহাল; চট্টগ্রাম রেজিস্ট্রি অফিস সহকারী ভুট্টোর দাপট এনভিডিয়ায় ফিরেই জেনসেন হুয়াংয়ের শপথ, ‘এবার ভালো সিইও হবো’

ঢাকায় কনসাল জেনারেল নি‌য়োগ কর‌বে বাহরাইন

ঢাকায় বাহরাই‌নের অন্তর্বর্তীকালীন অনারারি কনসাল জেনারেল নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন দেশ‌টির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও প্রশাসনিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ড. মুহাম্মদ আলী বাহজাদ।

সোমবার (১৩ মার্চ) বাহরাই‌নে নিযুক্ত বাংলা‌দে‌শের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম কনস্যুলার ও প্রশাসনিক বিষয়ক আন্ডার সেক্রেটারি স‌ঙ্গে বৈঠক ক‌রেন। এ সময় এ তথ্য জানান আন্ডার সেক্রেটারি।

মানামার বাংলা‌দেশ দূতাবাস জানায়, বাংলাদেশে বাহরাইনের কোনো দূতাবাস না থাকায় রাষ্ট্রদূতের অনুরোধে অন্তর্বর্তীকালীন বাংলাদেশে অনারারি কনসাল জেনারেল নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন আন্ডার সেক্রেটারি।

তিনি জানান, রাষ্ট্রদূতের অনুরোধে ইতোমধ্যে দূতাবাস থেকে পাঠানো ২৫৮ জন কোভিডকালীন আটকে পড়া বাংলাদেশি এবং ২৮৩ জন সদস্য বিশিষ্ট ১৪৫টি পরিবারের ভিসার আবেদনকারীর তালিকার ওপর কাজ শুরু করেছে এবং ভেরিফিকেশনের কাজ চলছে।

রাষ্ট্রদূত বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন শিল্পের প্রসারসহ প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও ভিসা সহজীকরণের বিষয়ে কথা বলেন।

রাষ্ট্রদূত বাহরাইন সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন অগ্রযাত্রার সাফল্যগাথা তুলে ধরেন।

এছাড়া রাষ্ট্রদূত বাহরাইনের বাদশাহ কর্তৃক প্রদত্ত জমিতে বাংলাদেশ সরকারের অর্থায়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বাংলাদেশ স্কুল নির্মাণ প্রকল্পের কাজ শুরুর বিষয়ে আন্ডার সেক্রেটারিকে অবহিত করেন এবং এ বিষয়ে সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রদূত নজরুল দুই দেশের মধ্যকার ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দেন। আন্ডার সেক্রেটারি বাহজাদ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করেন এবং রাষ্ট্রদূতকে উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে আশ্বাস প্রদান করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুর সীমান্তে ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ

ঢাকায় কনসাল জেনারেল নি‌য়োগ কর‌বে বাহরাইন

আপডেট সময় ১১:৫৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩