ঢাকা ০২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত ৭ ইসলামি সংগঠনের সঙ্গে বৈঠক: ৫ শর্তে কুমিল্লা বাণিজ্য মেলা উদ্বোধন পটুয়াখালী শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন তীব্র গ্যাস সংকটে কুমিল্লা, সিএনজি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ত্রাণের বিস্কুট ও জাহাজের তেল চুরির অভিযোগেও বহাল তবিয়তে ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর সাতক্ষীরা সদর ভূমি অফিসে সিঁড়ির নিচে পিয়ন শফির ‘ঘুষের হাট’, ৬ কোটি টাকার অবৈধ সম্পদ বিআরটিএর ডিজিটাল প্রকল্পে ম্যানেজার আল-আমিন রুবেল সিন্ডিকেটের শতকোটি টাকার জালিয়াতি ওএসডি হওয়ার ১৮ দিনের মাথায় স্বপদে ফিরলেন বিতর্কিত প্রকৌশলী শাহজাহান ভুয়া বিল-তেল লোপাটে শতকোটি সম্পদের অভিযোগ অতিরিক্ত পরিচালক আব্দুর রহিমের বিরুদ্ধে

সৌদি-ইরানের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্তে খুশি বাংলাদেশ

বৈরী সম্পর্ককে পেছনে ফেলে মধ্যপ্রাচ্যের দুই প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।

রোববার (১২ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়, বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ হিসেবে দুই ভ্রাতৃপ্রতিম দেশ সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করার সিদ্ধান্তকে স্বাগত জানায়।

মোমেন বলেন, আমরা বিশ্বাস করি যে এটি উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা ও সংঘাত কমাতে অবদান রাখার পাশাপাশি স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে ভ্রাতৃপ্রতিম জনগণের উন্নতি এবং টেকসই ও দীর্ঘমেয়াদী শান্তির পথ তৈরি করবে। এ ধরনের ভূমিকা নেওয়ার জন্য বাংলাদেশ চীন, ইরাক এবং ওমানের ভূমিকার প্রশংসা করেছে।

অর্ধ-যুগের বেশি সময় পর আবার কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপন করতে রাজি হয়েছে সৌদি ও ইরান। আগামী দুই মাসের মধ্যে দেশ দুটি কূটনৈতিক সম্পর্ক চালু করতে এবং দূতাবাসগুলো আবার খুলতে রাজি হয়েছে। মূলত, চীনের মধ্যস্থতায় দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে দীর্ঘদিনের জমে থাকা বরফ গলেছে।

২০১৬ সাল থেকে তেহরান ও রিয়াদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বন্ধ রয়েছে। ওই বছর সৌদি আরব ১ দিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে, যাদের বেশির ভাগ ছিলেন শিয়া মুসলিম। শিয়া সম্প্রদায়ের প্রভাবশালী এক ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে তেহরানে সৌদি দূতাবাসে হামলা চালায় বিক্ষোভকারীরা। ওই ঘটনার জেরে ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্কে ইতি টানে।

এ ছাড়া আট বছরের বেশি সময় ধরে চলা ইয়েমেন যুদ্ধে পরস্পরবিরোধী অবস্থানে রয়েছে ইরান ও সৌদি আরব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

সৌদি-ইরানের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্তে খুশি বাংলাদেশ

আপডেট সময় ১১:৪৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩