ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

মা হওয়ার পর একেবারেই বদলে গেছেন রানি, অভিযোগ স্বামী আদিত্যর

প্রযোজক ও পরিচালক আদিত্য চোপড়া সচরাচর ক্যামেরার সামনে আসতে চান না। এমনকি সংবাদ মাধ্যমেও সাক্ষাৎকার দিতে বেশ অনীহা তার। তবে ঠিক এর উল্টো হলেন স্ত্রী রানি মুখোপাধ্যায়। তাই সিনেমার প্রচারের ব্যাপারে সব সিদ্ধান্ত নেন খোদ রানিই। তবে এতোকিছু সামলে নেওয়া সত্ত্বেও রানিকে নিয়ে আদিত্যর অভিযোগের শেষ নেই। এক সাক্ষাৎকারে তেমনটিই জানিয়েছেন এ অভিনেত্রী।

আগামী ১৭ মার্চ মুক্তি পেতে যাচ্ছে রানি মুখোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য অভিনীত সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। ইতোমধ্যেই মুক্তি পেয়েছে এ সিনেমার ট্রেলার।

রানি বলেন, অনেকেই মনে করেন, আমি নাকি অনেক বদলে গেছি। আর আগের মতো নেই। এমনকি আদিও সেটা মনে করেন। তার কথায়, আমার মেয়ে আদিরা জন্ম নেওয়ার পর থেকেই আমার মধ্যে প্রচুর পরিবর্তন এসেছে। আমি নাকি এখন শুধুই মা, স্ত্রী নই।

রানির আরও বলেন, আমি জানি এটা একেবারেই আদির অভিমান। প্রত্যেক মেয়েই, মা হওয়ার পর বদলে যায়। আর এ বদলে যাওয়াটা মোটেও মন্দ নয়। কারণ মা হওয়াটা মুখের কথা নয়। এ অনুভূতিটা আমরা মেয়েরাই অনুভব করে থাকি।

সিনেমাতে, ‘খারাপ ভালো জানি না, আমি জানি আমি একজন মা’ বলে আদালতে বিচারকের সামনে হাউমাউ করে কাঁদছেন রানি মুখোপাধ্যায়। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ট্রেলারে এভাবেই সিনেপর্দায় কামব্যাক করছেন এ অভিনেত্রী। এ সিনেমাতে বাঙালি বউ ও মায়ের অবতারে দেখা যাবে রানিকে। সিনেমাটিতে রানির স্বামীর ভূমিকায় অভিনয় করছেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। আর এ সিনেমা থেকেই বলিউডের পা রাখলেন অনির্বাণ।

একটি সত্য ঘটনা অবলম্বন করেই সিনেমাটি তৈরি করেছেন পরিচালক অসীমা ছিব্বর। পারিবারিক অশান্তি এবং সন্তান প্রতিপালনে গাফিলতির কারণে মা থেকে সন্তানকে আলাদা করে নেয় নরওয়ে সরকার। সন্তানের অভিভাবকত্ব ফিরে পেতে এক মায়ের লড়াই উঠে আসবে এ সিনেমাতে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

মা হওয়ার পর একেবারেই বদলে গেছেন রানি, অভিযোগ স্বামী আদিত্যর

আপডেট সময় ০৪:২৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩