ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালুখালীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিট ৬ বছর ধরে বন্ধ গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে তিল পরিমাণ ছাড়ও দেওয়া হবে না : জামায়াত নিষিদ্ধ সংগঠন ছাড়া সবাই সভা-সমাবেশ করতে পারবে : আইনমন্ত্রী সালমান শাহ হ’ত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু পে-স্কেল বাস্তবায়নের অগ্রগতি নিয়ে এবার যা জানালেন অর্থমন্ত্রী হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা, চাইলেন পরিবারের নিরাপত্তা ‘ফুটপাতে একটা দোকানও থাকলে, মিজানেরটাও থাকতে হইবো’ আবারও ক্যান্সারে আক্রান্ত সামিয়া আফরিন

সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই রাহুল গান্ধীর, কটাক্ষ বিজেপি নেতার

রাহুল গান্ধীর সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই বলে কটাক্ষ করেছেন কর্ণাটক প্রদেশ বিজেপির সভাপতি নলিন কুমার কাতিল। তার দাবি, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই বলেই বিয়ে করছেন না তিনি। 

বিজেপি নেতার এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে কংগ্রেস।

বিজেপির কর্ণাটক প্রদেশ সভাপতির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে তাকে বলতে শোনা গিয়েছে, ‌‘সিদ্ধারা মাইয়া এবং রাহুল গান্ধী বলেছিলেন করোনার টিকা নিলে বাবা হওয়া যাবে না। তারপরও কিন্তু তারা চুপিচুপি করোনার টিকা নিয়েছেন। একদিন আগেই আমাদের এক নেতা আমাকে বলছিলেন, এই কারণেই নাকি রাহুল গান্ধী বিয়ে করছেন না। কারণ তিনি বাবা হতে পারবেন না।’

বস্তুত, রাহুল গান্ধীকে ব্যক্তিগত আক্রমণ একেবারেই নতুন কিছু নয়। কখনো তাকে ‘পাপ্পু’ বলা হয়। কখনো তার বিদেশযাত্রা নিয়ে কটাক্ষ করা হয়। কখনো তার বান্ধবীর বিয়েতে যাওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়। তবে এবারে কর্ণাটকের বিজেপি নেতা যা বললেন, সেটা রীতিমত নিন্দনীয় বলে দাবি করেছ কংগ্রেস। হাত শিবির বলছে, ওই বিজেপি নেতা মানসিক সমস্যায় ভুগছেন।

কংগ্রেসের কর্ণাটকের প্রচার বিভাগের প্রধান প্রিয়াঙ্ক খাড়গের বক্তব্য, ‘বিজেপির রাজ্য সভাপতি যে ভাষায় কথা বলছেন, তাতে আমি নিশ্চিত যে ওর মানসিক সমস্যা আছে। দ্রুত চিকিৎসা প্রয়োজন। আমি শুধু বলব, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।’

শুধু কংগ্রেস নয়, বিজেপিও দলের প্রদেশ সভাপতির এই মন্তব্যের দায় নিতে চাইছে না বিজেপিও। কর্ণাটকের এক মন্ত্রী বলছেন, ‘আমি জানি না ঠিক কোন প্রেক্ষিতে আমাদের রাজ্য সভাপতি কথাগুলো বলছেন। তবে এটা দলের বক্তব্য নয়।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালুখালীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই রাহুল গান্ধীর, কটাক্ষ বিজেপি নেতার

আপডেট সময় ০৫:০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩