সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

‘সীমান্তে হত্যাকাণ্ড বাংলাদেশের জন্য দুঃখজনক, ভারতের জন্য লজ্জাজনক’

বাংলাদেশ-ভারত সীমান্তে একের পর এক হত্যাকাণ্ডকে বাংলাদেশের জন্য দুঃখজনক এবং ভারতের জন্য লজ্জাজনক বলে অভিহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

ভারত যদি তাদের বাহিনীকে নিয়ন্ত্রণে না রাখতে পারে, তবে সেটি লজ্জাজনক বলেও মন্তব্য করেছেন তিনি।

সোমবার (১০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, এটি খুব দুঃখজনক। কিছু দিন পর পর বাংলাদেশ-ভারত সীমান্তে লোক মারা যায়। যদিও সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে যে আমরা একটি লাশও সীমান্তে দেখতে চাই না। কিন্তু তারপরেও দুর্ঘটনা ঘটে থাকে।

তিনি বলেন, সীমান্ত হত্যাকাণ্ড বাংলাদেশের জন্য দুঃখজনক এবং ভারতের জন্য লজ্জাজনক। কারণ, তারা যদি তাদের বাহিনীকে নিয়ন্ত্রণে না রাখে, ভারতের মতো একটি শক্তিশালী, উন্নত, পরিপক্ব গণতন্ত্র যদি তাদের বাহিনীকে নিয়ন্ত্রণে না রাখতে না পারে, তবে এটি লজ্জাজনক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

‘সীমান্তে হত্যাকাণ্ড বাংলাদেশের জন্য দুঃখজনক, ভারতের জন্য লজ্জাজনক’

আপডেট সময় ১১:৫৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২