ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

বেসরকারি খাত দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের পাশাপাশি বেসরকারি খাত দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, যা দৃশ্যমান।

রোববার চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে মেঘনা গ্রুপের চারটি সমুদ্রগামী জাহাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, জিয়া, এরশাদ, খালেদা জিয়াদের আমলে ব্যবসায়ীদের সম্পর্কে মানুষের যে নেগেটিভ ধারণা ছিল, তা এখন নেই। ব্যবসায়ীরা এখন দেশের সম্পদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের সুবিধার্থে সবকিছু উন্মুক্ত করে দিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আশা করি, ২০৪১ সালের আগেই আমরা লক্ষ্যমাত্রায় পৌঁছে যাব।’

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বে বঙ্গোপসাগরে আমাদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। পৃথিবীতে দিগন্ত উন্মোচিত হয়েছে। সামনে এগিয়ে যেতে কিছু চ্যালেঞ্জ আছে। এ চ্যালেঞ্জও থাকতো না যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন।’

প্রতিমন্ত্রী পরে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল প্রাঙ্গণে বার্থ অপারেটর, শিপ হ্যান্ডলিং অপারেটর ও টার্মিনাল অপারেটরের অধীনে নিয়োজিত শ্রমিকদের মধ্যে বোনাসের চেক বিতরণ করেন।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, এইচএসবিসি ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার মাহবুব-উর-রহমান ও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম বক্তব্য রাখেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

বেসরকারি খাত দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে

আপডেট সময় ১২:৩১:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩