ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশকে জলবায়ু ঝুঁকি থেকে সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে সরকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের শিকার বাংলাদেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

তিনি বলেন, বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান ভূমিকা পালন করার লক্ষ্যে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সফলভাবে নিজেকে সম্পৃক্ত করেছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে তার অফিসে বেলজিয়ামের ডেলিগেশন এবং ইন্টার গভর্মেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেইঞ্জের সাবেক ভাইস-চেয়ার প্রফেসর জিন-পাসকেল ভ্যান ইয়পারসেলের সঙ্গে এক বৈঠককালে তিনি এ কথা বলেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আবদুল্লাহ হারুন এবং অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মনিরুজ্জামান।

শাহাব উদ্দিন বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বাংলাদেশকে দশকব্যাপী সহায়তার জন্য বাংলাদেশ বেলজিয়ামের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানায়।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব ঠেকাতে এবং জলবায়ু সহনশীল সবুজ বিশ্ব গড়ে তোলার প্রচেষ্টায় আমরা বেলজিয়ামের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

বাংলাদেশকে জলবায়ু ঝুঁকি থেকে সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে সরকার

আপডেট সময় ১২:২৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩