ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

বিএনপি জোট সরকার ১ কোটি ভুয়া ভোটার দিয়ে মানুষকে ধোকা দিয়েছে – পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, রাজনৈতিক সংগঠনের পরীক্ষার সময় ৩ টা। তিনটি পরীক্ষায় কর্মীদের অবতীর্ণ হতে হয়। সম্মেলন, আন্দোলন ও নির্বাচন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যে হবে সেই প্রকৃত কর্মী। একজন সফল কর্মী। বিগত দিনে বিএনপি জোট সরকার আওয়ামী লীগের ২৩ হাজার নেতাকর্মীর জীবন দিয়েছে।

১ কোটি ভুয়া ভোটার দিয়ে মানুষকে ধোকা দিয়েছে। সিংড়ার আওয়ামী যুবলীগ প্রস্তুত, আগামী দিনের রাজপথ তাদের দখলে থাকবে। প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগের ভ্যানগার্ড হয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে। কেন্দ্রীয় যুবলীগ সবসময় মানুষের পাশে ছিলো। আগামীতে ও থাকবে। আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। সেই দায়িত্ব যুবলীগ কে নিতে হবে।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, ২০০১ সালে বিএনপি জামায়াত ক্ষমতা দখল করে মনে হল এই বাংলাদেশটাকে তারা দখল করে ফেলেছে। আওয়ামীলীগের নেতা কর্মি সহ নৌকার সাধারণ ভোটারকে পর্যন্ত নির্যাতন মামলা হামলার শিকার হতে হয়েছে। যুবলীগের ২৩ হাজার যুবলীগ নেতা-কর্মীদের জীবন দিতে হয়েছিল।

আজ শনিবার দুপুরে সিংড়া কোর্ট মাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিংড়া উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রতিমন্ত্রী পলক এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে ‘সোনার বাংলা’ গড়ার দায়িত্ব সম্ভাবনাময় যুব শক্তির উপর অর্পণ করেন। বঙ্গবন্ধুর নির্দেশিত পথে সোনার বাংলার আধুনিক রুপ ডিজিটাল বাংলাদেশের সফল পথ পরিক্রমায় ‘স্মার্ট বাংলাদেশ’ এর পথে এগিয়ে যাবে দেশ। এই চলার পথে প্রধান শক্তি যুবরাই। শুধু দেশের উন্নয়নেই নয়, রাজনৈতিক ষড়যন্ত্রকারীদের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র চলার পথকে মসৃন করে যাচ্ছে যুবলীগ।

জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে আগামীতে যুবরাই গড়বে সমৃদ্ধ ও মেধাভিত্তিক স্মার্ট বাংলাদেশ। উদ্যমী যুবলীগের ঐক্যবদ্ধ নেতা-কর্মী এই গন্তব্যে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

সিংড়া উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন, রাজনৈতিক নেতা-কর্মীদের পরীক্ষার তিনটি ক্ষেত্র হচ্ছে সংগঠন, আন্দোলন এবং নির্বাচন। সংগঠনের সম্মেলনে বোঝা যায় নেতৃত্বের যোগ্যতা, দক্ষতা ও জনপ্রিয়তা।

বিগত সময়ের সকল নির্বাচনে শেখ হাসিনা’র ভ্যানগার্ড হিসেবে কাজ করেছে যুবলীগ। অর্থাৎ সাংগঠনিক সকল পরীক্ষায় যুবলীগ উত্তীর্ণ হয়েছে শতভাগ। সম্মেলনের উদ্বোধন করেন নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খাঁন চৌধুরী এহিয়া এবং অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডাঃ হেলাল উদ্দিন,জেলা যুবলীগের সাধারন সম্পাদক রুহুল আমিন বিপ্লব প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপি জোট সরকার ১ কোটি ভুয়া ভোটার দিয়ে মানুষকে ধোকা দিয়েছে – পলক

আপডেট সময় ০৮:২২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩