ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানো ও জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি ভূমি অফিসের নায়েবের আলী আজম মুকুলকে উদ্দেশ করে যুবদল নেতার ফেসবুক পোস্ট তানোরে ২৮০ বস্তা সার মজুদ, জরিমানা নিয়ে প্রশ্ন এক শহিদুলেই প্রশ্নবিদ্ধ শিক্ষা প্রকৌশলের সুনাম, ১১০ কোটি টাকার কাজে অনিয়মের ছড়াছড়ি ছয় ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা, ভাঙা হলো চিমনি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রোল বোমার চিহ্ন মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী লালপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সহিংসতা বন্ধে সরকার ব্যর্থ, অভিযোগ সাদিক কায়েমের খিলগাঁওয়ে মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চিফ হুইপের

ছাত্র অধিকারের ২৪ জনকে কারাগারে আটক রাখার আবেদন

রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেন ও সম্পাদক আকরাম হোসেনসহ ২৪ জনকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে। 

শনিবার মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মুহাম্মদ আরিফুল হক তপু আদালতে এ আবেদন করেন।  এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

এ মামলায় অন্য আসামিরা হলেন- মো. সাদ্দাম হোসেন, মো. তসলিম হোসাইন অভি, আব্দুল কাদের, মো. তরিকুল ইসলাম, মামুনুর রশিদ, নাজমুল হাসান, রাকিব, আরিফুল ইসলাম, আসিফ মাহমুদ, তাওহীদুল ইসলাম তুহিন, এইচএম রুবেল হোসেন, ইউসুফ হোসেন, মিজান উদ্দিন, বেলাল হোসেন, ওমর ফারুক জিহাদ, আবু কাউছার, জাহিদ আহসান, মোয়াজ্জেম হোসেন রনি, সানাউল্লাহ, শাহ ওয়ালিউল্লাহ, মো. রাকিব, সাজ্জাদ হোসেন পারভেজ।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বুয়েটের শিক্ষার্থী নিহত আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আবরার ফাহাদ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত সভায় হামলা চালায় ছাত্রলীগ।

হামলায় বেশ ক’জন আহত হন। ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা গতকাল জানিয়েছিলেন, আহতরা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখান থেকে তাদের আটক করে শাহবাগ থানা পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানো ও জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি ভূমি অফিসের নায়েবের

ছাত্র অধিকারের ২৪ জনকে কারাগারে আটক রাখার আবেদন

আপডেট সময় ০৪:০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২