সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন জাতিসংঘের বিশেষ দূত

  • মুক্তা, ঢাকা
  • আপডেট সময় ০৫:৪৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
  • ৯০৪ বার পড়া হয়েছে

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত মিস নোয়েলিন হেজার। মঙ্গলবার দুপুরে তিনি রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান বলে জানিয়েছেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কমিশনার শাহ রেজওয়ান হায়াত। পরিদর্শন টিমের সঙ্গে থাকা কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানান, জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নোয়েলিন হেজার চার সদস্যের প্রতিনিধি দলসহ উখিয়ার কুতুপালং আশ্রয় ক্যাম্পে পৌঁছে দুপুর ১২টার দিকে কুতুপালং ৪ নাম্বার ক্যাম্পের আশ্রিতদের রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন।

ক্যাম্প পরিদর্শনকালে নোয়েলিন হেজার ইউএনএইচসিআর, ডব্লিউএফপি, আইওএমের চলমান কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গা নারী, যুব প্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। বুধবার সকালে কক্সবাজার শহরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতসহ শরণার্থী ব্যবস্থাপনায় নিয়োজিত সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে নোয়েলিন হেজারের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে বলেও জানান শামসুদ দৌজা নয়ন।

২৫ আগস্ট রোহিঙ্গাদের বাংলাদেশে আসার পাঁচ বছর পূর্ণ হবে। এর ঠিক দুদিন আগে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত মিস নোয়েলিন হেজারের ক্যাম্প পরিদর্শন প্রত্যাবাসনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সাধারণ রোহিঙ্গারা। বুধবার সরকারের উচ্চ পদস্থদের সঙ্গে বৈঠকর পর কী সুবাতাস আসে সেদিকেই নজর রাখছেন রোহিঙ্গা নেতারা- এমনটিই জানিয়েছেন কুতুপালং মধুরছরার মাঝি মৌলভি আবদুর রহিম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন জাতিসংঘের বিশেষ দূত

আপডেট সময় ০৫:৪৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২