ঢাকা ০২:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজৈরে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য উপজেলা নিজ অফিসে প্রথম কার্য দিবস শুরু স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: মেজর হাফিজ উদ্দিনকে ঘিরে তজুমদ্দিনে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল ভাড়া বাসায় ই’য়াবার ব্যবসা, দম্পতিসহ আটক ৩ কৃষকের পা ভেঙ্গে দিলো হাতুরি দিয়ে  দুর্নীতি-অবৈধ সম্পদের অভিযোগে উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে অভিযোগের প্রস্তুতি রাঙামাটি গণপূর্তের প্রকৌশলী আনোয়ারুল আজিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কাজ শেষ না করেই ঠিকাদারকে বিল, অভিযোগ গণপূর্তের প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে নুরুলের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান বদলের অভিযোগ
ভর্তির দাবি

অনুত্তীর্ণ চিকিৎসকদের বিক্ষোভ, বিএসএমএমইউ ভিসি অবরুদ্ধ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে ৯৪তম সিন্ডিকেট সভা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি (উপাচার্য) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমসহ সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে সিন্ডিকেট মিটিং চলাকালে হঠাৎ করেই ১৩ জন চিকিৎসক উত্তেজিত হয়ে হৈচৈ শুরু করেন।
জানা যায়, এমডি-এমএস রেসিডেন্সি ভর্তি পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়া ১৩ চিকিৎসক সকালে সিন্ডিকেট সভা চলাকালে রুমের বাইরে হট্টগোল করেন। তাদের দাবি, বিগত সরকারের দীর্ঘ সময়ে পরীক্ষায় টিকে ভর্তি হতে পারেননি। আবার অনেকে পরীক্ষাও দিতে পারেননি। তারা নানাভাবে বৈষম্যের শিকার। তাই তাদের এবার পরীক্ষায় উত্তীর্ণ করে দিতে হবে। এ সময় তারা ভিসিসহ সিন্ডিকেট সদস্যদের আটকে রাখেন।
চিকিৎসকদের একটি সূত্র জানায়, ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ড্যাব) দুই গ্রুপের মধ্যকার উত্তেজনায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সূত্রে জানা যায়, ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের অনুসারী বিএসএমএমইউর প্রক্টর শেখ ফরহাদের কর্মীরা সকালে উপাচার্য ও সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করেন। এরপর খবর পেয়ে সেখানে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হাসানের অনুসারীরা।
এ বিষয়ে জানতে চাইলে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, তারা বিএসএমএমইউতে কর্মরত আছেন। ২০০৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। তারা ভর্তি পরীক্ষা দিলেও উত্তীর্ণ হতে পারেননি। এবার তারা বঞ্চিত বিবেচনায় ভর্তির সুযোগ চান।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভর্তির দাবি

অনুত্তীর্ণ চিকিৎসকদের বিক্ষোভ, বিএসএমএমইউ ভিসি অবরুদ্ধ

আপডেট সময় ০৬:৫২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪