ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি ও মোটরসাইকেল চোরসহ গ্রেপ্তার ৭ কলকাতায় অগ্নিকাণ্ড: একসঙ্গে দেশে ফিরল ৫ বাংলাদেশির মরদেহ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী সরকার: তথ্যমন্ত্রী মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন আওয়ামী আমলে ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক ছিল: রাশেদ খান মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামসহ আটক ১ খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী কাশেম মারা গেছেন সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উদ্বোধন বাংলাদেশের দ্বিতীয় ক্রান্তিকালে হাল ধরেছেন প্রধানমন্ত্রী: মঈন খান

সংগ্রাম-সাহস ছাড়া সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা যায় না ভোলায় অর্থনীতিবিদ শান্ত

  • এম এন আলম, বরিশাল
  • আপডেট সময় ১২:৫২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
  • ৭৮৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান শান্ত বলেছেন, সংগ্রামের মধ্য দিয়েই সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হয়। সংগ্রাম ও সাহস ছাড়া সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা যায় না। অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সমাজের সাধারণ মানুষকেই সংগ্রাম করতে হয়। কখনো কখনো আপন মানুষদের বিরুদ্ধেও সংগ্রাম করতে হয়। সংগ্রামের মধ্য দিয়েই সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সকালে ভোলা নাজিউর রহমান কলেজ আয়োজিত ‘রাজনীতি ও সামাজিক ন্যায়বিচার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আশিকুর রহমান শান্ত বলেন, একটি ন্যায্য সমাজ গড়তে হলে সাধারণ মানুষের সংগ্রামকে শ্রদ্ধা করতে হবে। সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আর এজন্য ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, আজকের রাজনীতিকরা সমাজের উন্নয়নের কথা বলেন না, ভাবেন না। তারা পরস্পরকে ছোট করার চেষ্টা করেন। প্রতিপক্ষকে ছোট করার চেষ্টা করেন। কিন্তু রাজনীতিকদের মানুষের কথা ভাবতে হবে। মানুষের উন্নয়নের কথা ভাবতে হবে। উন্নয়নের কথা বলতে হবে। রাজনীতিকদের জবাবদিহিতার মধ্যে আনতে হবে। তা হলেই সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

নাজিউর রহমান কলেজের গভর্নিং বডির সভাপতি মিসেস রেবা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মাকসুদুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ পীযুষ কান্তি হালদার এবং কলেজের শিক্ষক পরিষদের সদস্য সহকারী অধ্যাপক কামাল হোসেন শাহীন প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি ও মোটরসাইকেল চোরসহ গ্রেপ্তার ৭

সংগ্রাম-সাহস ছাড়া সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা যায় না ভোলায় অর্থনীতিবিদ শান্ত

আপডেট সময় ১২:৫২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩