ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

‍‍‍‍জাতির বিবেক হচ্ছেন সাংবাদিকগণ -সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছেন বীর মুক্তিযোদ্ধাগণ আর জাতি গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকগণ। তেমনিভাবে জাতির বিবেক হচ্ছেন সাংবাদিকগণ। বর্তমান সরকার জনগণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিতে জনগণকে সচেতন করার দায়িত্ব গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর বর্তায়। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে জাতীয় সাংবাদিক সংস্থা এ দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলে আমার বিশ্বাস।

প্রতিমন্ত্রী আজ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, সাংবাদিকগণ মূলধারার সংবাদের পাশাপাশি দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির সংবাদ গুরুত্ব দিয়ে প্রকাশ করেন। সেজন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। এটা সংস্কৃতির প্রতি তাদের ভালোবাসার নিদর্শন বলে আমি মনে করি। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, প্রতিদিন সংস্কৃতি সংক্রান্ত প্রকাশিত সংবাদসমূহ নিউজপপার ক্লিপিংস আকারে আমার টেবিলে উপস্থাপন করা হয়। তার প্রেক্ষিতে প্রয়োজনীয় ইস্যুগুলোতে আমি তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করি।

কে এম খালিদ বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব স্বাধীনতার সপক্ষের শক্তিকে দিতে হবে।আওয়ামী লীগ ছাড়া স্বাধীনতার সপক্ষের বড় কোন শক্তি নেই। অন্যদিকে বিএনপি এমন একটি রাজনৈতিক দল যেটি স্বাধীনতা বিরোধীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। প্রতিমন্ত্রী এসময় জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একইসঙ্গে রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বের ব্যাপারে সাংবাদিকদের সচেতন ও সজাগ থাকার আহবান জানান।

জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির সদস্য আহমেদ ফিরোজ কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ এর সম্পাদক শ্যামল দত্ত। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন এর সভাপতি সফিক রহমান ও বিশিষ্ট সাংবাদিক লিয়াকত আলী খান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

‍‍‍‍জাতির বিবেক হচ্ছেন সাংবাদিকগণ -সংস্কৃতি প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৪:৩২:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩