ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হোসেনপুরে কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উদ্বোধন বাংলাদেশের দ্বিতীয় ক্রান্তিকালে হাল ধরেছেন প্রধানমন্ত্রী: মঈন খান মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ বরগুনার নলটোনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প চাঁদা না দেওয়ায় নারী উদ্যোক্তার ফসল কাটার অভিযোগ থানায় মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে অবৈধ কাপড়ের মার্কেট কুমিল্লায় ডিবির অভিযানে ৬ অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯ রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুলকে পবিপ্রবি ভিসির অভিনন্দন

বোরহানউদ্দিনে ইউ’পি চেয়ারম্যান কর্তৃক শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন।

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ০৯:২৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
  • ৭৮২ বার পড়া হয়েছে

ভোলা বোরহানউদ্দিন উপজেলা বোরহানগঞ্জ কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলমগীর এর উপর পক্ষিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন সরদার শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষক শিক্ষার্থী ও সুশীল সমাজের লোকজন।

রবিবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১০ টা থেকে শুরু করে ১১ পর্যন্ত ঘন্টা ব্যাপী বোরহানগঞ্জ বাজারে কয়েক হাজার শিক্ষক-শিক্ষার্থী ওই মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন।

হামলার শিকার শিক্ষক আলমগীর জানান, গতকাল শনিবার চেয়ারম্যান আলাউদ্দিন সরদার ও তার কতিপয় সন্ত্রাসী বাহিনী বোরহানগঞ্জ বাজারে আকবর নামের একজন ব্যবসায়ীকে মারধর করেন। ওই ঘটনার প্রতিবাদ করায় আলাউদ্দিন সরদার ক্ষিপ্ত হয়ে শিক্ষক আলমগীরকে জনসম্মুখে বাজারের মধ্য লাঞ্ছিত করে।

ব্যবসায়ী আকবর জানান, আলাউদ্দিন সরদার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ওই ব্যবসায়ীর কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ী আকবরের উপর হামলা চালানো হয়। শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বোরহানউদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সোহেল মাস্টারের নেতৃত্বে শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষক ও শিক্ষার্থীরা শিক্ষক লাঞ্ছনার ঘটনায় চেয়ারম্যান আলাউদ্দিন সরদারের বিচারের দাবিতে বোরহানগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করেন।

উক্ত ঘটনায় পক্ষিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন সরদারের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে অভিযুক্ত আলাউদ্দিন সরদার জানান, আমি শিক্ষককে লাঞ্ছিত করার প্রশ্নই আসেনা। বোরহানগঞ্জ বাজার ইজারাকে কেন্দ্র করে এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হোসেনপুরে কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উদ্বোধন

বোরহানউদ্দিনে ইউ’পি চেয়ারম্যান কর্তৃক শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন।

আপডেট সময় ০৯:২৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩