ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের দ্বিতীয় ক্রান্তিকালে হাল ধরেছেন প্রধানমন্ত্রী: মঈন খান মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ বরগুনার নলটোনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প চাঁদা না দেওয়ায় নারী উদ্যোক্তার ফসল কাটার অভিযোগ থানায় মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে অবৈধ কাপড়ের মার্কেট কুমিল্লায় ডিবির অভিযানে ৬ অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯ রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুলকে পবিপ্রবি ভিসির অভিনন্দন মৌলভীবাজারের বড়লেখায় ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীতে ২ কেজি ১০০ গ্রাম হেরোইন সহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর দারুসসালাম থানার টেকনিক্যাল মোড়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ ২ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন, আল আমিন ও জুলমত। এসময় হেরোইন পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। আজ গোয়েন্দা-উত্তরা বিভাগের বিমান বন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল আলম মুজাহিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার দিবাগত রাত পৌঁনে ১১ টার দিকে টেকনিক্যাল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-উত্তরা বিভাগের বিমান বন্দর  জোনাল টিম। গোয়েন্দা পুলিশের এডিসি মোঃ সাইফুল আলম মুজাহিদ জানান, কতিপয় মাদক কারবারি চাঁপাইনবাবগঞ্জ থেকে হেরোইন পরিবহন করে ট্রাকযোগে ঢাকায় ট্যাকনিক্যাল মোড়ের দিকে আসছে।

এমন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত পৌঁনে ১১ টার দিকে গোয়েন্দা পুলিশের একটি টিম মিরপুরের দারুসসালাম থানার ট্যাকনিক্যাল মোড় এলাকায় একটি বাস কাউন্টারের সামনে অবস্থান নেয়। ট্রাকটি সেখানে আসলে পুলিশের মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দিলে ট্রাক রেখে পালানোর সময় আল আমিন ও জুলমতকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, পরে গোয়েন্দা পুলিশ ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ২ কেজি ১০০ গ্রাম হেরোইন  উদ্ধার করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

গোয়েন্দা পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত বলে স্বীকার করেছে। এ চক্রের সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির দারুসসালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশ এ কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের দ্বিতীয় ক্রান্তিকালে হাল ধরেছেন প্রধানমন্ত্রী: মঈন খান

রাজধানীতে ২ কেজি ১০০ গ্রাম হেরোইন সহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় ০৯:২০:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩