ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় নলটোনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প চাঁদা না দেওয়ায় নারী উদ্যোক্তার ফসল কাটার অভিযোগ থানায় মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে অবৈধ কাপড়ের মার্কেট কুমিল্লায় ডিবির অভিযানে ৬ অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯ রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুলকে পবিপ্রবি ভিসির অভিনন্দন মৌলভীবাজারের বড়লেখায় ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কালুখালীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দোয়া মাহফিল মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক ভুল চিকিৎসা, কালক্ষেপণ ও অব্যবস্থাপনার অভিযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

কুমিল্লা নগরীর গোবিন্দপুরে ছুরিকাঘাতে যুবক খুন

কুমিল্লায় মাদক সেবন দেখে ফেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে রাজিব (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। কুমিল্লা নগরীর গোবিন্দপুর এলাকায় শুক্রবার রাতে এ খুনের ঘটনা ঘটে।নিহত রাজিব কুমিল্লা বিসিকে চাকরি করত।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজুর মোরশেদ এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি সনজুর বলেন, মাদক সেবন দেখা ফেলায় রাজিবের সঙ্গে একই এলাকার রাব্বির কথা কাটাকাটি হয়। এরই জেরে সন্ধ্যা ৭টার দিকে রাব্বি ও তার সহযোগীরা মিলে রাজিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে গোবিন্দপুর এলাকার কাজী মনসুরের বাড়ির সামনে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেলে নেয়ার পথে রাত ১০টার দিকে রাজিব মারা যায়।

নিহতের ছোট ভাই রাকিব বলেন, একই এলাকায় মাদক কারবারি রাব্বিসহ সহযোগিরা মিলে বাড়ি থেকে ডেকে নিয়ে কাজী বাড়ির সামনে প্রকাশ্যে তার ভাইকে কুপিয়ে খুন করে। খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনায় নলটোনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

কুমিল্লা নগরীর গোবিন্দপুরে ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট সময় ০১:৩৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩