ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৩০ বোতল এস্কাফ সিরাপ জব্দ দেশে বিনা চিকিৎসায় আর রুগীর মৃত্যু দেখতে চাই না: স্বাস্থ্যমন্ত্রী কুমিল্লায় বিজিবির অভিযানে  ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার পাগলাপীরের ঠাকুরপাড়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষ,দুই বন্ধুর মৃত্যু ডাবল সুবিধা’ নিতে নিয়ম ভাঙার অভিযোগ, যুব উন্নয়নের সাবেক ডিজির বিরুদ্ধে এলজিইডিতে পদোন্নতি-বদলি ও নিয়োগ নিয়ে বিতর্ক, অভিযোগের কেন্দ্রবিন্দুতে শফিকুর রহমান ইইডির শীর্ষ পদ দখলের দৌড়, পদোন্নতি-ঠিকাদারি ও সিন্ডিকেটের অভিযোগে অস্থিরতা পিরোজপুরে এলজিইডিতে দুর্নীতির ভয়াবহ চিত্র, কাগজে কাজ দেখিয়ে ১১০০ কোটি লোপাট উজিরপুরে সড়ক অনিয়মের সংবাদ প্রকাশের পর ঘটনা চাপা দিতে প্রকৌশলী সুব্রতের তৎপরতা কর্ণফুলীতে খাল খননে পিআইওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

বিপিএলের প্লে-অফ যেন তারার মেলা

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানেই দেশি-বিদেশি তারকার হাট। যেখানে ক্রিকেট খেলুড়ে বিভিন্ন দেশের ইমার্জিং ক্রিকেটারদের দলে ভেড়ান ফ্র্যাঞ্চাইজিগুলো। দেশের ও বাইরের ক্রিকেটারদের যৌথ পারফর্ম্যান্স পুরো আসরে জৌলুস নিয়ে আসে। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম থেকেই পাকিস্তানি ক্রিকেটাররা আলো ছড়িয়েছেন। মাঝপথে তাদের বেশিরভাগই দেশে ফিরে যাওয়ায় বিপিএল তারকাশূন্য হওয়ার শঙ্কা তৈরি হয়।

তবে সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে। বিপিএলের প্লে-অফ খেলতে নতুন ঢাকায় আসছেন বিশ্বের তারকা ক্রিকেটাররা। শুক্রবার দিবাগত রাতে ফরচুন বরিশালে যোগ দিয়েছেন শ্রীলঙ্কার মারকুটে ব্যাটার ভানুকা রাজাপাকসে। অলরাউন্ডার ও লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা এবং আফগান স্পিনার মুজিব উর রহমান রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন। এছাড়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ মাতাতে এসেছেন ইংলিশ তারকা মঈন আলি।

এর আগে, বরিশালের স্কোয়াডে যোগ দিয়েছেন প্রোটিয়া অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস, খেলেছেন লিগ পর্বের শেষ ম্যাচেও। বিপিএল মাতাতে উইন্ডিজ অলরাউন্ডর ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড কিংবা সাবেক আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসির মতো ক্রিকেটাররাও আসতে পারেন বলে জানা গেছে।

রোববার থেকে মিরপুর শেরে-ই বাংলার হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হবে প্লে-অফের লড়াই। তার আগে আগামীকাল (১২ ফেব্রুয়ারি) দুপুরে এলিমিনেটর ম্যাচ খেলতে নামবে রংপুর ও বরিশাল। একই দিনে সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে টেবিলের সেরা দুই দল সিলেট ও কুমিল্লা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৩০ বোতল এস্কাফ সিরাপ জব্দ

বিপিএলের প্লে-অফ যেন তারার মেলা

আপডেট সময় ০১:১৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩