সংবাদ শিরোনাম ::
আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনা সংসদে প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের শাস্তি দেশের মানুষ সারাজীবন মনে রাখবে : শিক্ষামন্ত্রী মৌলভীবাজারের বড়লেখা দুর্গম পাহাড়ি সীমান্তে বিজিবি কর্তৃক ৩০০ প্যাকেট ভারতীয় মন্ড সিগারেট আটক দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন কেইনকে কালো জাদু করা ঘানার সেই তান্ত্রিক দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী দুর্নীতি মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টি করে সিরাজুল ও জ্বালানি সচিব সাইফুলের সিন্ডিকেটে কোটি টাকা আত্মসাত

ভূমিকম্পের ৪৪ ঘণ্টা পর উদ্ধার ২ বছরের শিশু

তুরস্কের হাতেয় প্রদেশে ধ্বংসস্তূপের ভেতর থেকে দুই বছর বয়সী এক মেয়ে ও তার মাকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দল ভূমিকম্পের ৪৪ ঘণ্টা পর ধসে পড়া ভবনের কংক্রিট ধ্বংসস্তূপ থেকে দুই বছর বয়সী ভাফে সাবা ও তার মা ইমেদ সাবাকে (৩৩) উদ্ধার করেন। খবর দ্য গার্ডিয়ানের।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা বলেছেন, শুধুমাত্র হাতেয় প্রদেশেই এক হাজার ৬৪৭ জন নিহত হয়েছেন, যা তুরস্কের যেকোনো প্রদেশের মধ্যে সর্বোচ্চ। এছাড়াও এক হাজার ৮৪৬ জনকে উদ্ধার করা হয়েছে।

হাতেয় বিমানবন্দর ভূমিকস্পে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। এ প্রদেশের বহু সড়ক ভেঙে গেছে। যার ফলে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হাতেয় প্রদেশ। ওই অঞ্চলের অনেক জায়গায় এখনো উদ্ধারকারীরা পৌঁছাতে পারেননি। বলা হচ্ছে, এই প্রদেশের বেশিরভাগ ভবন ধসে গেছে। ধ্বংসযজ্ঞের পরিমাণ এতই বেশি যে, উদ্ধারকারীরাও আর কুলিয়ে উঠতে পারছেন না।

তুরস্কে আনুষ্ঠানিকভাবে ৫ হাজার ৮৯৪ জন মারা যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। অপরদিকে সিরিয়ায় ১ হাজার ৯৩২ জন মারা গেছেন বলে জানানো হয়েছে।

তবে এ সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছেন হাজার হাজার মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কর্মকর্তারা ধারণা করছেন যে এই ভূমিকম্পে ২০ হাজার মানুষ মারা যেতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনা সংসদে প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

ভূমিকম্পের ৪৪ ঘণ্টা পর উদ্ধার ২ বছরের শিশু

আপডেট সময় ১২:৪৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩