বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতা শরিফুল ইসলাম শিপুলকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে শহরের কলোনি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বগুড়া জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি।
এর-আগে বগুড়ায় হিরো আলমকে নিয়ে সংবাদ করায় বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ এবং স্থানীয় দৈনিক বগুড়া পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক জহুরুল ইসলামের ওপর হামলা চালান যুবলীগ এই নেতা।
এ-ঘটনায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক জে এম রউফ বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী দিন বদলের জাতীয় কাগজ দৈনিক আমাদের মাতৃভূমি কে জানান, দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
মেহেদী হাসান লিটন, বগুড়া 





















