ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

বগুড়ায় ২ ঘন্টার ব্যবধানে আবারো সড়ক দুর্ঘটনা: বাস উল্টে নিহত- ১, আহত- ২০

বগুড়ায় ২ ঘন্টার ব্যবধানে আবারো সড়ক দুর্ঘটনা ঘটেছে। যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে একজনের মৃত্যু হয়েছে৷ এতে আহত হয়েছেন অন্তত ২০জন।

শনিবার রাত সোয়া ১১টার দিকে শহরের দ্বিতীয় বাইপাস সড়কের কালিবালা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মিলন হোসেন। তিনি গাইবান্ধা সদর এলাকার বাসিন্দা। তিনি সৈকত নামে ঢাকাগামী বাসে ঢাকায় যাচ্ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দীন। এর ২ ঘন্টা আগে সোয়া ৯ টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে মোকামতলা চকপাড়ায় ট্রাকের সাথে প্রাইভেট কারের ধাক্কায় ভাইবোন নিহত এবং একজন গুরুতর আহত হন।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দীন দিন বদলের জাতীয় কাগজ দৈনিক আমাদের মাতৃভূমিকে জানান, গাইবান্ধা থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া সৈকত পরিবহন বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়।

এতে ঘটনাস্থলে একজন নিহত এবং ২০ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

বগুড়ায় ২ ঘন্টার ব্যবধানে আবারো সড়ক দুর্ঘটনা: বাস উল্টে নিহত- ১, আহত- ২০

আপডেট সময় ০৫:২৫:১১ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩