ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

নিয়মরক্ষার ম্যাচেও জয় পেল কুমিল্লা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফে কোন ৪ দল খেলবে সেটি আগেরদিনই নিশ্চিত হয়ে গেছে। ফলে শনিবার মিরপুরের মাঠে নামার আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার ম্যাচটি কার্যত নিয়মরক্ষার‌ ম্যাচে পরিণত হয়। পাকিস্তানি মোহাম্মদ রিজওয়ান ও দেশিয় মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাটে ৬ উইকেটে চট্টগ্রামকে হারিয়েছে ‍কুমিল্লা।

এর আগেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিদায় নিশ্চিত হয়ে গেছে। তবে পয়েন্ট তালিকায় আগে থাকার সুযোগ লাগাতে চায় উত্তীর্ণ চার দলই। প্লে-অফে নাম লেখানো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সামনে এখন বড় লক্ষ্য, সেরা দুইয়ে থাকার। সেই লক্ষ্যের পথে অনেকটাই এগিয়ে গেলো ইমরুল কায়েসের দল।

চট্টগ্রামের বিপক্ষে এক ওভার হাতে রেখে নিশ্চিত হওয়া জয়ে কুমিল্লার পয়েন্ট ১৪। ফলে সাকিব আল হাসানের ফরচুন বরিশালের সঙ্গে তাদের লড়াই সমানে সমান। তবে রানরেটে এগিয়ে থাকায় বরিশাল দুইয়ে এবং কুমিল্লার অবস্থান তিন।

এর আগে আফিফ হোসেনের লড়াকু ৬৬ রান এবং পাকিস্তানি উসমান খানের অর্ধশতকে ১৫৬ রানের পুঁজি সংগ্রহ করে চট্টগ্রাম। কুমিল্লার হয়ে তানভির ইসলাম এবং হাসান আলি ২টি করে উইকেট নেন। ১টি উইকেট নেন সৈকত আলি।

জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করেও সেটি বেশি সময় ধরে রাখতে পারেননি ওপেনার সৈকত আলি ও অধিনায়ক ইমরুকায়েস। এরপর ৫৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে কুমিল্লা। সেখান থেকে দলকে টেনে তুলেন পাকিস্তানি ওপেনার রিজওয়ান ও মোসাদ্দেক হোসেন। দুজনের ৭৬ রানের জুটির পর মৃত্যুঞ্জয় চৌধুরির বলে ক্যাচ দিয়ে ফেরেন রিজওয়ান। ২টি ছয় ও ৫টি চারের মারে ৪৭ বলে ৬১ রান করেন তিনি।

এরপর মোসাদ্দেকের সঙ্গী হন তরুণ জাকের আলি। দুজনের ঝড়ো ব্যাটিংয়ে এক ওভার হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা। মোসাদ্দেক ২৭ বলে ৩ চার আর এক ছক্কায় ৩৭ এবং জাকের আলি ৭ বলে ১০ রানে অপরাজিত থাকেন। চট্টগ্রামের হয়ে মৃত্যুঞ্জয় আর জিয়াউর রহমান ২টি করে উইকেট নেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

নিয়মরক্ষার ম্যাচেও জয় পেল কুমিল্লা

আপডেট সময় ০৫:৪৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩