ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

এখনই মাঠে ফিরতে পারছেন না নেইমার

চোটের কারণে গত মৌসুমে খুব একটা মাঠেই থাকতে পারেননি নেইমার। ইনজুরি কাটিয়ে এই মৌসুমের শুরু থেকেই আছেন দারুণ ছন্দে। কিন্তু আবারও সেই ছন্দে এলো পতন। পেশির চোটে পড়ে মাঠের বাইরে থাকতে হচ্ছে ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডকে। 

চোটের কারণে গত বৃহস্পতিবার মোঁপেলিয়ের বিপক্ষে খেলতে পারেননি নেইমার। ইনজুরি নিয়ে কোনো সুখবর পাওয়া যায়নি এখনও। তার দল পিএসজি শুধু জানিয়েছে, এখনও সেরে না ওঠায় শনিবারের ম্যাচেও নেইমারকে পাওয়া যাবে না। তবে চোট খুব গুরুতর না হওয়ায় দ্রুতই তাকে দলে পাওয়ার আশা করছে ক্লাব কর্তৃপক্ষ।

শনিবার লিগ ওয়ানে তুলুজের বিপক্ষে ম্যাচ নেইমার-মেসিদের। ২১ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে বড় ব্যবধানে টেবিলের শীর্ষে আছে পিএসজি। অন্যদিকে ১২ নম্বরে থাকা তুলুজের পয়েন্ট ২৯। তাই ঘরের মাঠে এমন প্রতিপক্ষের বিপক্ষে লড়াই খুব একটা কঠিন হওয়ার কথা না লিগ ওয়ান চ্যাম্পিয়নদের জন্য।

মাঠে না ফিরলেও অনুশীলন ঠিকই চালিয়ে যাচ্ছেন নেইমার। আপাতত একাকী অনুশীলন করছেন ব্রাজিলিয়ান তারকা। কয়েকদিন পর তিনি দলের সঙ্গে অনুশীলনে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

নেইমার ছাড়াও ইনজুরিতে মাঠের বাইরে আছেন ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপেও। মোঁপেলিয়ের বিপক্ষে ঊরুতে চোট পেয়ে তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন এই তারকা। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগে তাকে পাবে না পিএসজি।

চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ সময়ে আক্রমণভাগের দুই তারকাকে হারিয়ে হতাশা ঝড়েছে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের কণ্ঠে, ‘নেইমার ও কিলিয়ানকে না পাওয়া হতাশাজনক। কারণ আক্রমণভাগের তিন খেলোয়াড়ের মধ্যে বোঝাপড়াটা দারুণ।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

এখনই মাঠে ফিরতে পারছেন না নেইমার

আপডেট সময় ০২:০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩