ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই – খোন্দকার গোলাম মোর্ত্তজা

  • রাজু আহমেদ, ঢাকা
  • আপডেট সময় ১২:২৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
  • ৮৩৯ বার পড়া হয়েছে

এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা বলেন, রাজনীতির যে সংকট তা থেকে উত্তরণ হতে জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই। পরস্পর কাদা ছোড়াছুড়ি না করে সবাইকে নিয়ে ভোটের রাজনীতিতে কিভাবে ফেরা যায় সেই জন্য সংলাপের প্রয়োজন রয়েছে।

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করলে তাতে করে জনসাধারণের কোন কল্যাণ আসতে পারে না। এতে একশ্রেণীর সুবিধাবাদী লোক তাদের লুটপাট অব্যাহত রাখবে। আর ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। যেভাবে বারবার গ্যাসের দাম, বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে তা কোনভাবেই মেনে নেওয়া যায় না।

এ ব্যাপারে সরকারকে জনবান্ধব হতে হবে। জনগণের উপর খড়গ চাপিয়ে ক্ষমতা টেকসই করার অর্থই হচ্ছে স্বৈরাচারী মনোভাব। এই মনোভাব থেকে বের হয়ে এসে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার বাস্তবিক পদক্সেপ গ্রহণ করতে হবে। নির্বাচন কমিশন ঢেলে সাজিয়ে তাদেরকে ক্ষমতায়ন করে সুষ্ঠু নির্বাচনের পথ পরিস্কার করতে হবে। এছাড়া বিশ^াস ও আস্থার জায়গা কোনভাবেই তৈরী হবে না।

৩ ফেব্রুয়ারি শুক্রবার সকালে এনডিপি’র নীতিনির্ধারণী সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনডিপি’র মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, প্রেসিডিয়াম সদস্য নাজমুন্নাহার মিনতি, ভাইস চেয়ারম্যান মোসা. আয়েশা সিদ্দিকা, রাজু আহমেদ, যুগ্ম মহাসচিব হায়াত মাহমুদ, এনডিপি’র মহিলা শাখার সদস্য সচিব পারভীন আক্তার মিলি ও সুমী সহ প্রমুখ।

সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৩ সকালে এনডিপি’র কেন্দ্রীয় কার্যালয়ে ভাষা সৈনিকদের স্মরণে স্মরণ সভা এবং ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা, আজিমপুর কবরস্থানে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত এবং এনডিপি’র মহানগর ও জেলা শাখার উদ্যোগে স্ব-স্ব শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি গ্রহণ করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই – খোন্দকার গোলাম মোর্ত্তজা

আপডেট সময় ১২:২৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩