ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

তুমব্রু সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর কোনার পাড়া শূন্য রেখায় আশ্রিত রোহিঙ্গা ক্যাম্প ও তুমব্রু সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা পৌনে ২টার দিকে তিনি সেখানে যান।পরিদর্শনকালে রোহিঙ্গ্যা ক্যাম্পের সমস্যাসহ চলমান পরিস্থিতি সম্পর্কে বিজিবির কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। পরে মহাপরিচালক তুমব্রু বিওপির সৈনিক লাইন, ডিউটি পোস্ট পরিদর্শন করেন এবং তুমব্রু বিওপিতে সফরসঙ্গী অফিসার এবং সৈনিকদের সাথে দুপুরের মধ্যাহ্ন ভোজে অংশ নেন।

পরিদর্শন শেষে বিজিবির মহাপরিচালক ঘুমধুম সড়ক হয়ে রামু সেক্টরের উদ্দেশ্য রওনা করেন। সন্ধ্যা নাগাদ কক্সবাজার বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছেড়ে যান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার ও ঢাকা থেকে আসা অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।

গত ১৮ জানুয়ারি মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসা এবং আরএসও’র মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে অগ্নিসংযোগে ওই রোহিঙ্গা শিবিরটি সম্পূর্ণ পুড়ে যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

তুমব্রু সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

আপডেট সময় ০৩:৪৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩