ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত বাড়ি থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মায়ের দেওয়া কিডনিও বাঁচাতে পারল না বেরোবির শিক্ষার্থী জাহিদকে  ধামরাইয়ে প্রশ্নপত্রে বিভ্রাট, পরীক্ষা দিতে গিয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মুরাদনগরের দাদি-নাতনির মৃত্যু দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মাহবুব আলমের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ নোয়াখালীতে কান্না করায় ১৪ দিনের শিশুকে পানির ড্রামে ফেলে হত্যা, মা গ্রেপ্তার ঢাকা ইপিজেডের রাজস্ব কর্মকর্তা মাধব চন্দ্রের বিরুদ্ধে নামে-বেনামে বিপুল অবৈধ সম্পদের অভিযোগ

মহাখালীতে ট্রেনের ধাক্কায় এক শ্রমিক নিহত

রাজধানীর মহাখালী রেলক্রসিং এলাকা দিয়ে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় এক কারখানার শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম মুক্তার হোসেন (২২)।

নিহত মুক্তার হোসেন শেরপুর জেলার সদর থানার পাঞ্জরডাঙ্গার গ্রামের চান মিয়ার পুত্র। বুধবার দিবাগত রাতে মহাখালী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আজ সকালে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করেছেন। ওসি মো. বাচ্চু মিয়া জানান, বুধবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে মহাখালী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় পথচারীরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মুক্তারের বন্ধু মো. শিমুল মিয়া জানান, মুক্তার মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে হাউজ কিপারের কাজ করতেন।

বুধবার রাতে কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। মহাখালী রেল ক্রসিংয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর রাত সাড়ে ১১ টার পর মৃত ঘোষনা করেন।

নিহতের সহকর্মীরা জানিয়েছে, নিহত মুক্তার হোসেন মহাখালী কড়াইল বস্তিতে থাকতেন এবং ব্রিটিশ আমেরিকান কোম্পানিতে চাকরি করতেন।

ওসি মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত বাড়ি থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মহাখালীতে ট্রেনের ধাক্কায় এক শ্রমিক নিহত

আপডেট সময় ১১:৩০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩