ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলার শ্রেষ্ঠ ওসি কসবার আলী মোহাম্মদ রাশেদ, মাদক উদ্ধারে উজ্জল হক ৫ হাজার একর জমির জলাবদ্ধতা নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী ডিবির অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ মঠবাড়িয়ায় মেডিকেল এসিস্ট্যান্ট পরিচয়ে কম্পিউটারে রোগী দেখেন মিজানুর রহমান  ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি : সড়কমন্ত্রী র‍্যাব বিলুপ্ত করে এসআরবি, আইনের খসড়া অনুমোদন সমকামিতার অপবাদে ১০ লাখ টাকা দাবি-৬০ হাজারে মুক্তির অভিযোগ সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

বাংলাদেশে আসছেন না ইংলিশ যে তারকারা!

প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে তেমন পাত্তা না দেয়ার ঘটনা আগেও ঘটেছে অহরহ। বিশেষ করে ইংল্যান্ডের ক্রিকেটাররা বেশ কয়েকবার নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়িয়েছিলেন। এবার অবশ্য তেমন অজুহাতের বালাই নেই। তবে ফ্র্যাঞ্চাইজি লিগ আর শিডিউল জটিলতায় বেশ কয়েকজন ইংলিশ তারকা ঢাকা থেকে মুখ সরিয়ে নিয়েছেন। 

আগামী মার্চে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে ইংল্যান্ডের। সূচি অনুযায়ী, ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখার কথা জস বাটলারদের। দুটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা ছিল তাদের। তবে দুই বোর্ডের সমঝোতার মাধ্যমে বাতিল হয়েছে এ দুই প্রস্তুতি ম্যাচ।

বাংলাদেশ সফরে পিএসএলের কারণে অ্যালেক্স হেলসকে পাচ্ছে না ইংল্যান্ড। পাকিস্তানি ফ্র্যাঞ্চাইজি লিগের একটি দলের সঙ্গে মোটা অঙ্কের চুক্তিতে আছেন ইংলিশ এ মারকুটে ব্যাটার। জাতীয় দলের বদলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকেই বেছে নিতে যাচ্ছেন হেলস। একইভাবে বাংলাদেশে আসছেন না স্যাম বিলিংস, জেমস ভিন্স ও লিয়াম ডসন।

তবে বাংলাদেশ সফরে আসছেন অধিনায়ক জস বাটলার, মঈন আলী, আদিল রশিদ ও জেসন রয়দের মতো তারকা খেলোয়াড়রা। এ সফরে ফিরতে পারেন পেসার মার্ক উডও।

২০ ফেব্রুয়ারি ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর শুরুর কথা ছিল। তবে কিছুদিন আগে দেশটির ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়, দেশের মাটিতে ২৪ ফেব্রুয়ারি পা রাখবে ইংলিশরা। এরপর ১ মার্চ থেকে ওয়ানডে ও ৯ মার্চ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেলার শ্রেষ্ঠ ওসি কসবার আলী মোহাম্মদ রাশেদ, মাদক উদ্ধারে উজ্জল হক

বাংলাদেশে আসছেন না ইংলিশ যে তারকারা!

আপডেট সময় ০৫:৫৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩