ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

বিয়ের পরই কটাক্ষের শিকার নববধূ আথিয়া

ভারতীয় ক্রিকেটার কে এল রাহুলের হাত ধরে সদ্য জীবনের নয়া ইনিংস শুরু করেছেন নবাগত বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি। বিয়ের পর্ব চুকিয়ে প্রথমবার ক্যামেরার সামনে এসেই কটাক্ষের মুখে পড়লেন নববধূ! সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে শুরু হয়েছে ঠাট্টা-মশকরা।

সোমবার সন্ধ্যায় রাহুলের সঙ্গে ডিনার ডেটে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন আথিয়া। স্বাভাবিকভাবেই নবদম্পতিকে ক্যামেরাবন্দি করতে ভিড় জমিয়েছিলেন পাপারাৎজিরা। আর রাহুল-আথিয়ার সেই মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় চর্চা। আসলে খানিকটা অপ্রত্যাশিত লুকেই ধরা দেন আথিয়া।

আথিয়ার এই লুক দেখেই বিরক্ত নেটিজেনদের একাংশ। তাদের দাবি, আথিয়াকে কোনও অংশ থেকেই নববধূ মনে হচ্ছে না। অনেকেই প্রশ্ন তুলেছেন, বিয়ের পরপরই সিঁথি থেকে উধাও সিঁদুর? মঙ্গলসূত্রই বা কেন পরেননি তিনি! আথিয়াভক্তরা আবার একটু মনখারাপ করেই বলেছেন, বলিউড তারকার কন্যা বলেই বিয়ের পরই এই লুকে ঘুরে বেড়াতে পারছেন আথিয়া। এদেশের সাধারণ মহিলারা এমনটা করলে অনেক প্রশ্ন ওঠে।

যদিও এসব কটাক্ষে আপাতত কান দিতে নারাজ আথিয়া। আপাতত স্বামীর সঙ্গে নিজের নতুন জীবনটা উপভোগ করতে চান তিনি। ২৩ জানুয়ারি বিয়ের পর্ব মিটে গেলেও এখনও বাকি রিসেপশন। শোনা গেছে, আইপিএলের পরই ধুমধাম করে রিসেপশনের আয়োজন করবেন ভারতীয় ওপেনার রাহুল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

বিয়ের পরই কটাক্ষের শিকার নববধূ আথিয়া

আপডেট সময় ১১:৪৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩