ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

১৫তম রেড ক্রিসেন্ট যুব প্রধান সম্মেলন শুরু

যুব নেতৃত্ব শক্তিশালী করার মাধ্যমে মানবিক মূল্যবোধসম্পন্ন সেচ্ছাসেবক গঠনের শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ১৫তম রেড ক্রিসেন্ট যুব প্রধান সম্মেলন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সম্মেলনে সারাদেশে সোসাইটির ৬৯টি ইউনিটের যুব প্রধানরা অংশগ্রহণ করে।

সংস্থাটি জানায়, দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্‌হাব। সম্মেলনটি আগামীকাল শেষ হবে। আবদুল ওয়াহ্হাব বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চার দশকের বেশি সময় ধরে বিপন্ন মানুষের পাশে থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সেবামূলক এ কার্যক্রমে সোসাইটির চালিকাশক্তি যুব স্বেচ্ছাসেবকরা। সোসাইটিসহ দেশের উন্নয়নে এসব স্বেচ্ছাসেকদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার পরামর্শ দেন তিনি।

বিশেষ অতিথি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক আজাদ এ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আজকের দিনের যুবরাই নেতৃত্ব দেবে। সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নূর-উর-রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সোসাইটির কোষাধ্যক্ষ এম এ ছালাম প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

১৫তম রেড ক্রিসেন্ট যুব প্রধান সম্মেলন শুরু

আপডেট সময় ০৭:১৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩