ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

ঝিকরগাছায় বাক প্রতিবন্ধী ধর্ষণ ও হত্যায় আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল

যশোর জেলার ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের চাঁপাতলা গ্রামের বাকপ্রতিবন্ধী শম্পা খাতুনের ধর্ষণ ও হত্যাকারী চিহ্নিত করা সম্ভব হয়নি।

সাক্ষ্য প্রমাণে হত্যাকারীকে সনাক্ত করতে না পারায় আদালতে আসামী উল্লেখ ছাড়াই চূড়ান্ত রিপোর্ট জমা দেয়া হয়েছে। মামলার তদন্ত শেষে আদালতে এ রিপোর্ট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক সুমন ভক্ত।

মামলার অভিযোগে জানা যায়, ঝিকরগাছা উপজেলার চাঁপাতলা গ্রামের স্বামী পরিত্যক্তা মনোয়ারা বাকপ্রতিবন্ধি শম্পাকে ২০২২ সালের ৭ মার্চ গভীর রাতে মশারি পেচানো অবস্থায় খাটের নিচে পড়ে থাকতে দেখে, পরে বাড়ির সদস্যরা তার মৃতদেহ উদ্ধার করে।

এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকলেও মৃত্যুর কারণ নির্ণয়ে এসআই আমির হোসাইন ঝিকরগাছা থানায় অপমৃত্যু মামলা করেন। ময়নাাতদন্তে উঠে আসে শম্পা খাতুনকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

এ রিপোর্ট পাওয়ার পর অপমৃত্যু মামলার বাদী এসআই আমির হোসাইন বাদী হয়ে ওই বছরের ৪ঠা জুলাই অজ্ঞাত ব্যাক্তিকে আসামি করে ঝিকরগাছা থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে সাক্ষ্য প্রমাণে হত্যাকারী চিহ্নিত করা সম্ভব না হওয়ায় আসামি উল্লেখ ছাড়াই আদালতে  চূড়ান্ত প্রতিবেদন জমা দেন তদন্তকারী কর্মকর্তা।

ভবিষ্যতে এ ঘটনার জড়িত কাউকে চিহ্নিত  করা সম্ভব হলে ও সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে মামলাটি পুনরুজ্জীবিত করা হবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

ঝিকরগাছায় বাক প্রতিবন্ধী ধর্ষণ ও হত্যায় আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল

আপডেট সময় ০৫:৩২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩