ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তর ঘটাতে হবে: তথ্যমন্ত্রী গত ১৭ বছর শিক্ষা ব্যবস্থায় ধস নেমেছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নেইমারের সঙ্গে হাত মেলালেন না মেন্দেস, পুরোনো দ্বন্দ্ব নতুন করে আলোচনায় আবারও বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম মাতৃত্বকালীন মাসিক ভাতা কত? পাবেন যারা মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ যুবক তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদমন্ত্রী আল্লাহর ওপর ভরসা করি, কোনো চালাকির কাছে নয়: ট্রাইব্যুনালে পলক ঢাকা শিক্ষা বোর্ড নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে কারণ দর্শানোর নোটিশ

বিআইডব্লিউটিএর অনুমোদন ছাড়া কোনো সেতু নয়

বিআইডব্লিউটিএর অনুমোদন ছাড়া কোনো সেতু নির্মাণ করা যাবে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ। এ ক্ষেত্রে ডিসিদের কার্যকরী ভূমিকা রাখারও নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আমাদের নদীগুলোতে বিভিন্ন ধরনের জাহাজ চলাচল করে। এ ক্ষেত্রে কোন নদীতে কোন জাহাজ চলাচল করবে, সেটা মাথায় রেখেই সেতুগুলো নির্মাণ করতে হবে। সেটির ক্লিয়ারেন্স দেয় বিআইডব্লিউটিএ। এ ক্ষেত্রে তাদের অনুমোদন ছাড়া রোডস, এলজিইডি, সেতু বিভাগ কেউই যেন কোনো ব্রিজ নির্মাণ করতে না পারে, সে বিষয়ে জেলা প্রশাসকদের তদারকি করতে বলেছি।

আমরা চাই আমাদের নৌ প্রবাহ যেন ঠিক থাকে। প্রধানমন্ত্রী বলেছেন, শিরার মধ্যে যদি রক্ত প্রবাহিত না হয় তাহলে মানুষ থেমে যাবে। তেমনি নদীমাতৃক বাংলাদেশেও পানি প্রবাহিত না হলে থেমে যাবে, দুর্বল হয়ে যাবে। প্রতিমন্ত্রী বলেন, আজকের সম্মেলনে আমরা জেলা প্রশাসকদের আরেকটি নির্দেশনা দিয়েছি। প্রমোদতরী গঙ্গা বিলাস ভারত থেকে ১৩ জানুয়ারি যাত্রা করছে। ভারত থেকে বাংলাদেশ হয়ে আবার ভারতে যাবে। ফেব্রুয়ারির ৪ তারিখে মংলায় আমরা স্বাগত জানাব। জেলা প্রশাসকদের স্বাগত জানাতে বলেছি।

রূপপুর পাওয়ার প্লান্টের মালামাল আমদানিতে রাশিয়ার একটি জাহাজ আসার কথা রয়েছে, যা আবার আমেরিকার নিষেধাজ্ঞায় আটকে আছে- জানতে চাইলে খালেদ মাহমুদ বলেন, জাহাজটি সর্বশেষ কোথায় আছে, এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। যেহেতু তাদের ওপর একটা নিষেধাজ্ঞা আছে, আমাদের পক্ষ থেকে যা করার করেছি। এখন রাশিয়া কীভাবে জাহাজটি পাঠাবে, মালামালগুলো তাদের এজেন্টরা কীভাবে নিয়ে আসবে, এটি তাদের বিষয়।

তিনি আরও বলেন, আমাদের সঙ্গে ডিসিদের সবসময়ই ভালো যোগাযোগ থাকে। আজকের সম্মেলনে তারা উপকূলীয় অঞ্চলে যাতায়াতের সমস্যা নিয়ে কথা বলেছে, আমরা সেগুলো আমলে নিয়েছি। উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসকদের (ডিসি) তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তর ঘটাতে হবে: তথ্যমন্ত্রী

বিআইডব্লিউটিএর অনুমোদন ছাড়া কোনো সেতু নয়

আপডেট সময় ১২:৪২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩