ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মুক্তির ৪ ঘণ্টা না যেতেই অনলাইনে ফাঁস ‘পাঠান’

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বড় পর্দায় হাজির হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার (২৫ জানুয়ারি) বিশ্বের শতাধিক দেশে সাড়ে ৭ হাজারের বেশি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘পাঠান’।

এদিন ভোর ৬টা থেকে সিনেমা হলের বাইরে ভিড়। ভারতের প্রায় সব কটি বড় শহরের চিত্রই অনেকটা এই রকম। প্রথম দিনে সিনেমাটির টিকিট বিক্রির অঙ্ক ভেঙে দিয়েছে অতীতের সব রেকর্ড। চওড়া হাসি হল মালিক, ডিস্ট্রিবিউটরদের মুখে। সিনেমা বিশেষজ্ঞদের মতে, শাহরুখের হাত ধরেই ‘সুদিন’ ফিরছে বলিউডের।

সূত্রের খবর, মুক্তির ঘণ্টা চারেক আগেই ‘ফিল্মি জিলা’, ‘অনলাইন মুভি ওয়াচ’, ‘তামিল রকার্স’-এর মতো অনলাইন সাইটে ছড়িয়ে পড়েছে সিনেমাটি। মুক্তির পর ‘টরেন্ট’-এও নাকি মিলছে ছবির ‘সিনেমা হল প্রিন্ট’। তবে তাতে দুশ্চিন্তার কারণ দেখছেন না সিনেমা ব্যবসার সঙ্গে জড়িতরা। রিপোর্ট বলছে, সপ্তাহের শেষে সিনেমাটি হাসতে হাসতে বক্স অফিসে ২০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

মুক্তির ৪ ঘণ্টা না যেতেই অনলাইনে ফাঁস ‘পাঠান’

আপডেট সময় ০১:১৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩