সংবাদ শিরোনাম ::
খাল দখলের থাবায় বিপন্ন ভোলা-জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ের শঙ্কা ভাওরা হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডা. মাহফুজ রায়হান আক্কেলের বদলিতে উদ্বিগ্ন চাঁপাইনবাবগঞ্জবাসী গঙ্গাচড়ার নোহালী ইউপির দুর্নীতি মামলায় সাবেক চেয়ারম্যানের ৫ বছর, সচিবের ৩ বছর জেল জাতীয় সাংবাদিক সংস্থার ফরিদপুর জেলা ইউনিট অনুমোদিত  চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী মির্জাপুরের অভিযান চালিয়ে ৫০০ পিস ই-য়াবাসহ তিন জন আ’টক মনোহরগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন

শিরোপা জয়ের আশায় বুক বাঁধছেন ইউনাইটেড কোচ

বিশ্বকাপের পর থেকে বদলে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের চেহারা। বিশ্ব আসর এবং ক্রিস্টিয়ানো রোনালদো পরবর্তী সময়ের প্রথম ৭টি ম্যাচেই জয় পেয়েছিল এরিক টেন হাগের শিষ্যরা। যদিও শেষ দুই ম্যাচে আবার জয়বঞ্চিত থাকতে হয়েছে প্রিমিয়ার লিগ ইতিহাসের অন্যতম সফল ক্লাবটিকে। তবে নিশ্চিতভাবেই বলা যায়, দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ম্যানচেস্টারের দলটি। 

পাঁচ বছরের বেশি সময় ধরে কোনো শিরোপা না জেতা ম্যানচেস্টার ইউনাইটেড এবার টিকে আছে চারটি প্রতিযোগিতার লড়াইয়ে। পয়েন্ট টেবিলের চার নম্বরে থেকে টিকিয়ে রেখেছে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনাও। তাই কোচ এরিক টেন হাগের মুখেও ঝড়ছে আত্মবিশ্বাসের বানী। তার বিশ্বাস, এই মৌসুমে খালি হাতে ফিরবেন না দল।

তিনি বলেন, ‘মূল বিষয়টাই ট্রফি জয়ের। এবার আমাদের ভালো সুযোগ আছে, কিন্তু এখন আসল কাজ হলো ম্যাচ ধরে ধরে এগিয়ে যাওয়া। এখন আমরা দুই লেগে (নটিংহ্যাম) ফরেস্টের বিপক্ষে খেলব, আমরা প্রথম লেগের দিকে মনোযোগ দিচ্ছি। এর পরের কিছু নিয়ে চিন্তা করছি না, কারণ তা কেবল আমাদের বিভ্রান্তই করবে।’

২০১৭ সালে হোসে মরিনহোর কোচিংয়ে সবশেষ শিরোপার স্বাদ পেয়েছিল ইউনাইটেড। সেবার ইউরোপা লিগ ও লিগ কাপ জিতেছিল দলটি। এরপর থেকে কেবল ব্যর্থতাই সঙ্গী তাদের। তবে এবার টেন হাগের হাত ধরে ভালো কিছুর দিকেই আগাচ্ছে দলটি। ইংল্যান্ডের একমাত্র ক্লাব হিসেবে এই মৌসুমে এখনও চারটি প্রতিযোগিতায় টিকে আছে ম্যানচেস্টারের ক্লাবটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল দখলের থাবায় বিপন্ন ভোলা-জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

শিরোপা জয়ের আশায় বুক বাঁধছেন ইউনাইটেড কোচ

আপডেট সময় ০১:০১:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩