ঢাকা ১০:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

৩৩ বছরের বর্ণাঢ্য চাকুরিজীবন শেষে অবসরে কর্ণেল সামিউন্নবী চৌধুরী

চাকুরিজীবন শেষে অবসরে গেলেন বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এন এম সামীউন্নবী চৌধুরী।

সোমবার আনুষ্ঠানিকভাবে মেজর মোহাম্মদ তৌফিকুর রহমানের কাছে বিজিবি-৫৫ ব্যাটালিয়নের দায়িত্বভার হস্তান্তর করেন তিনি। এতে সামিউন্নবী চৌধুরীর প্রায় ৩৩ বছরের বর্ণাঢ্য সামরিক জীবনের সমাপ্ত হলো।

১৯৯০ সালে ক্যাডেট হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন লে. কর্নেল এস এন এম সামীউন্নবী চৌধুরী। ১৯৯২ সালে সেকেন্ড লেফটেন্যান্ট পদে উন্নীত হন তিনি। এরপর বাংলাদেশ সেনাবাহিনীর একজন দক্ষ ও চৌকস অফিসার হিসেবে দেশে ও বিদেশে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। সুদান ও সিয়েরালিওনে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একজন কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেন।

এছাড়াও প্রায় ৯ বছর বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি’তে কাজ করেন। বিজিবি তে কর্মকালীন দেশমাতৃকার সেবা ও সাহসিকতার জন্য তিনি ২ বার প্রেসিডেন্ট পদক লাভ করেন। ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি তারিখে সামিউন্নবী চৌধুরী বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে যোগ দেন। গতকাল সোমবার এই দায়িত্বে থাকাকালীন অবস্থায় তিনি অবসর গ্রহণ করলেন।

১৯৭১ সালের ১৭ জুলাই হবিগঞ্জে জন্ম গ্রহণ করেন এস এন এম সামীউন্নবী চৌধুরী। এরপর তিনি হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও বৃন্দাবন সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তার ১ ছেলে ও ১ মেয়েও পিতার পদাঙ্ক অনুসরণ করার লক্ষ্যে ক্যাডেট কলেজে পড়াশোনা করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

৩৩ বছরের বর্ণাঢ্য চাকুরিজীবন শেষে অবসরে কর্ণেল সামিউন্নবী চৌধুরী

আপডেট সময় ১১:০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩