ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে: রাষ্ট্রপতি গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা, আসবাবপত্র ও নথিপত্রে আগুন তালতলীতে পুনর্নির্মিত ‘রাখাইন পণ্য প্রদর্শনী কেন্দ্রের’ উদ্বোধন গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষার কেন্দ্র পরিবর্তন মিয়ানমারে বিমান হামলায় নিহত বেড়ে ৭০ মাদারীপুরে শাজাহান খানের ব্যবসাপ্রতিষ্ঠান ও হোটেলে হামলা, ককটেল বিস্ফোরণ কুমিল্লা ও ফেনীতে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় পণ্য জব্দ, আটক ১ নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা চৌদ্দগ্রামে নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেপ্তার, জেলায় আটক ১৯৭ পদ্মা সেতুতে বাসচাপায় তরুণীর মৃত্যু, মোটরসাইকেল নিয়ে উধাও সঙ্গী

মিয়ানমারে বিমান হামলায় নিহত বেড়ে ৭০

মিয়ানমারের সামরিক বাহিনীর পৃথক দুই দিনের বিমান হামলায় শিশুসহ ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির বিরোধীদলীয় গোষ্ঠী, একজন উদ্ধারকারী কর্মকর্তা এবং স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে। গণতন্ত্রপন্থী ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দমনে জান্তা বাহিনীর ধারাবাহিক বিমান হামলার এটিই সর্বশেষ ঘটনা, যাতে প্রায়ই সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন।

পূর্বাঞ্চলীয় শান রাজ্য, পশ্চিমাঞ্চলীয় রাখাইন এবং মধ্যাঞ্চলীয় ম্যাগওয়ে অঞ্চলে চালানো এসব হামলায় বিয়ের অনুষ্ঠানস্থল, স্কুল ও আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরও ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। কারেনি রাজ্যের অন্তর্বর্তী নির্বাহী পরিষদের সেক্রেটারি-২ বানিয়া খুং অং বার্তা সংস্থা এপিকে জানান, ২৮ নভেম্বর শান রাজ্যের লে কি লোন গ্রামে একটি স্কুল ও আশ্রয়শিবিরের কাছে বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ করা হয়। এতে শিশুসহ ২১ জন নিহত ও ৩০ জন আহত হন। তিনি এই হামলাকে স্পষ্ট যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির সরকারকে হটিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে রক্তক্ষয়ী সংঘাত চলছে। তবে সর্বশেষ এই হামলার বিষয়ে জান্তা সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: এপি

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে: রাষ্ট্রপতি

মিয়ানমারে বিমান হামলায় নিহত বেড়ে ৭০

আপডেট সময় ০৫:৫১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬