ঢাকা ০৫:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল পরিষ্কার ও কচুরিপানা অপসারণ, ডেঙ্গু প্রতিরোধে বোরহানউদ্দিনে বিশেষ উদ্যোগ লালপুর থানা পুলিশের প্রচেষ্টায় হারানো শিশু ফিরে পেল পরিবার স্বামীর টানে কেরালা থেকে ঠাকুরগাঁওয়ে তরুণী শুকুরেরহাট ডিগ্রি কলেজে প্রহসনের নিয়োগ পরীক্ষার অভিযোগ, ফল স্থগিত ও তদন্ত দাবি মেহেরপুর জেনারেল হাসপাতালের ডা. মাহবুবের অপকর্ম ঢাকতে মানববন্ধন কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

স্বামীর টানে কেরালা থেকে ঠাকুরগাঁওয়ে তরুণী

দুবাইয়ে একটি রেস্তোরাঁয় কাজের সুবাদে পরিচয়, সেখান থেকেই প্রেমের শুরু। একপর্যায়ে সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। দুবাইয়ের আদালতে বিয়ের পর সেখানে প্রায় দুই বছর সংসারও করেছেন তাঁরা। এবার স্বামীর টানে ভারতের কেরালা রাজ্য থেকে হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়িতে এসেছেন অশ্বিনী ওরফে আয়শা নামের এক তরুণী।
অশ্বিনীর স্বামী মাসুদ রানা পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের হাজীপাড়া গ্রামের বাসিন্দা।
খোঁজ নিয়ে জানা যায়, জীবিকার তাগিদে ২০২১ সালের শেষ দিকে দুবাইয়ে পাড়ি জমান মাসুদ রানা। সেখানে একটি রেস্তোরাঁয় কাজ শুরু করেন তিনি। এর প্রায় তিন বছর পর ওই রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে যোগ দেন ভারতের কেরালার তরুণী অশ্বিনী। একই কর্মস্থলে কাজ করার সুবাদে দুজনের মধ্যে পরিচয় হয় এবং ধীরে ধীরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়।
মাসুদ রানা জানান, একে অপরকে ভালোবেসে দুজনের সম্মতিতে তাঁরা দুবাইয়ের আদালতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর সেখানে বাসা ভাড়া নিয়ে প্রায় দুই বছর একসঙ্গে সংসার করেন। সম্প্রতি মাসুদ রানা দেশে ফিরে এলে স্বামীর টানে ভারত থেকে বাংলাদেশে এসে পীরগঞ্জের শ্বশুরবাড়িতে ওঠেন অশ্বিনী।
অশ্বিনী জানান, দুবাইয়ের ওই রেস্তোরাঁয় কাজ করার সময় রানার সঙ্গে তাঁর পরিচয় হয়। প্রথমে ভালো লাগা, পরে তা ভালোবাসায় রূপ নেয়। তাঁদের এই সম্পর্ক ও বিয়ে তাঁর পরিবারও মেনে নিয়েছে। এ ছাড়া শ্বশুরবাড়ির লোকজনও তাঁকে আপন করে নিয়েছেন। শ্বশুরবাড়ির সবাইকে ভালো মানুষ উল্লেখ করে অশ্বিনী বলেন, মাসুদ রানাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিনি খুবই খুশি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল পরিষ্কার ও কচুরিপানা অপসারণ, ডেঙ্গু প্রতিরোধে বোরহানউদ্দিনে বিশেষ উদ্যোগ

স্বামীর টানে কেরালা থেকে ঠাকুরগাঁওয়ে তরুণী

আপডেট সময় ০৫:০২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬