ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল রংপুরে অধিক্ষেত্রের বাইরে একাধিক কার্যালয় ও সহকারী নিয়ে কাজীর অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগ সাইবার হামলায় ফিফার ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য চুরি আইসিজের রায়ের কিছু অংশ না মানার ঘোষণা মিয়ানমারের

আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

  • ফরহাদ হোসেন
  • আপডেট সময় ০৮:৫৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৫২৮ বার পড়া হয়েছে

নির্বাচিত হয়ে ইশতেহার বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখতে চান প্রার্থীরা। উন্নয়নের পক্ষে থাকা প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করতে চান ভোটাররা। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মতিঝিলে আইসিবির প্রধান কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। মোট ভোটার সংখ্যা ৪৫৫ জন। নির্বাচনে দুটি প্যানেলে ১৫ জন করে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে জহির-জাহাঙ্গীর-কফিল পরিষদে সভাপতি পদে মো. জহিরুল ইসলাম খান, সহসভাপতি পদে জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক পদে কফিল উদ্দিন পাটোয়ারী, সহকারী সাধারণ সম্পাদক পদে মো. আবু তালেব, কোষাধ্যক্ষ পদে এস এম সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক পদে মো. হুমায়ুন কবীর, দপ্তর সম্পাদক পদে মো. আতিকুর রহমান, প্রকাশনা সম্পাদক পদে তোফায়েল আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক পদে মাহাবুব হাসান, নাট্য সম্পাদক পদে রাজিব চন্দ্র পাল, ক্রীড়া সম্পাদক পদে মো. আব্দুল আহাদ রাফি, আপ্যায়ন সম্পাদক পদে খালেদ মোর্শেদ মিয়া এবং নির্বাহী সদস্য পদে মো. মহিউদ্দিন, ফকরদ্দিন হাওলাদার ও মো. গোলাম কিবরিয়া প্রতিদ্বন্দ্বিতা করেন।

নুরুজ্জামান-মফিজ-মাঈনুদ্দিন পরিষদে সভাপতি পদে এ কে এম নুরুজ্জামান, সহসভাপতি পদে মো. মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মাঈনুদ্দিন আহমেদ, সহসাধারণ সম্পাদক পদে মো. মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ পদে এ কে এম মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে মো. মাহফুজ রানা প্রাং, দপ্তর সম্পাদক পদে মো. খায়রুল ইসলাম, প্রকাশনা সম্পাদক পদে তমাল দত্ত, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম, নাট্য সম্পাদক পদে প্রান্তিক বালা, ক্রীড়া সম্পাদক পদে মো. তরিকুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক পদে ফয়ছাল কবীর এবং কার্যকরী সদস্য পদে মো. নাসিম আহম্মেদ, তাপস ডালি ও মোহাম্মদ তৌহিদ আহমদ প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন চলাকালে দুই পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের নির্বাচন কমিশনাররা খুব সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করছেন। আমরা প্রার্থীরা একে অপরের সুপরিচিত ও আপনজন। নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অভিযোগ হবে না। জয়ী হলে ইশতেহার বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখব। যিনি জয়ী হবেন, তাঁর সঙ্গে এক হয়ে আইসিবি কর্মকর্তা সমিতির উন্নয়নে কাজ করব।’

একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থী তাঁদের কাছের মানুষ ও অফিসের সহকর্মী। সবাইকে জয়ী করা সম্ভব নয়। তবে যাঁরা জয়ী হবেন, তাঁরা সবাইকে নিয়ে আইসিবি কর্মকর্তা সমিতির উন্নয়নে কাজ করবেন—এটাই তাঁদের প্রত্যাশা। সমিতির সব সদস্যের সুখে-দুঃখে পাশে থাকবেন, এটাই তাঁদের কাম্য।

প্রধান নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থী যোগ্য ও শিক্ষিত। কোনো বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। এটি কোনো রাজনৈতিক সংগঠন নয়। নির্বাচনের সব নিয়মকানুন মেনে প্রার্থীরা ভোটারদের কাছে ভোট চাইছেন। ভোটার বা প্রার্থীদের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি।

এ সময় নির্বাচন কমিশনার মুহাম্মদ মুরশীদ আলম ও মুহাম্মদ আবুল খায়ের আজাদ এবং নির্বাচন কর্মকর্তা তৌফিকুল ইসলাম, সহকারী নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন ও আশীষ মজুমদার উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের

আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৫৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬