ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

ক্রিকেটের প্রতিশোধ হকিতে নিল কিউইরা

ক্রিকেটে এক দিনের সিরিজে ভারতের কাছে ০-২ হেরেছে নিউজিল্যান্ড। সে প্রতিশোধ হকিতে নিয়ে নিল কিউইরা। হকি বিশ্বকাপের ক্রসওভারে ভারতকে শুটআউটে হারিয়ে দিয়েছে তারা। নির্ধারিত সময়ে খেলা ৩-৩ অমীমাংসিত থাকার পর শুটআউটে নিউজিল্যান্ড জিতল ৫-৪ ব্যবধানে। শুটআউটে গোলকিপার পিআর সৃজেশ তিনটি ভালো সেভ করলেও দলকে জেতাতে পারলেন না। তৃতীয় সেভের সময় চোট পান তিনি। গোলকিপার কৃষাণ পাঠক একটি শট বাঁচালেও বাকিগুলোতে পারলেন না। ঘরের মাঠে টানা দ্বিতীয়বার হকি বিশ্বকাপ জেতার স্বপ্ন অধরাই রয়ে গেল ভারতের।

পুরো ম্যাচে অসংখ্য পেনাল্টি কর্নার নষ্টের খেসারত দিতে হয়েছে ভারতকে। কোচ গ্রাহাম রিড আগেই এ ব্যাপারে দুশ্চিন্তার কথা জানিয়েছিলেন। মরা বাঁচা এ ম্যাচেও ভারতের সে রোগ কাটল না। দশটি পেনাল্টি কর্নার পেয়ে তারা গোল করেছে মাত্র একটিতে। কিন্তু নিউজিল্যান্ড শেষ দুটি গোলই করেছে পেনাল্টি কর্নারে। শেষ দিকে ভারতের ওপর চাপ বাড়িয়ে সফলতা পেল তারা।

খেলার প্রথম কোয়ার্টারে দুপক্ষই একে অপরকে মেপে নিতে থাকে। কেউই আগ্রাসন দেখাচ্ছিল না। বাড়তি সতর্ক ছিল দুই দলই। প্রথমদিকে সুযোগ পেয়েছিলেন ভারতের নীলকান্ত শর্মা এবং মনদীপ সিংহ। কিন্তু সুযোগকে কাজে লাগাতে পারেননি। ১৩ মিনিটের মাথায় একটি পেনাল্টি কর্নার পায়। হরমনপ্রীত সিংহের ড্র্যাগ ফ্লিক বাঁচিয়ে দেন নিউজিল্যান্ডের গোলকিপার।

দ্বিতীয় কোয়ার্টার শুরুর তিন মিনিটের মধ্যে গোল করে ভারত। ললিত কুমার এগিয়ে দেন। তাকে ভালো বল বাড়িয়ে দিয়েছিলেন আকাশদীপ সিংহ। সে বল পেয়ে জোরালো শটে জালে জড়ান ললিত। চার মিনিট পরে ললিত পেনাল্টি কর্নার আদায় করেছিলেন। কিন্তু সফলতা পানননি। পরের মিনিটেই গোল করে ভারত। তবে তা বাতিল হয়ে যায়। গোল করেন নীলকান্ত। নিউজিল্যান্ড রিভিউ নেয়। দেখা যায় নীলকান্ত গোল করার আগেই বল বেসলাইন পেরিয়ে গেছে। তাই আম্পায়ার গোল বাতিল করে দেন।

বিরতির পর আবার পেনাল্টি কর্নার পায় ভারত। ম্যাচে ষষ্ঠ বার। কিন্তু এবারও গোল করতে পারেননি হরমনপ্রীত। দুই মিনিট পর দুর্দান্ত বোঝাপড়ায় গোলের মুখ প্রায় খুলে ফেলেছিলেন আকাশদীপ এবং মনদীপ। রিভিউ নিয়ে পেনাল্টি কর্নার আদায় করে ভারত। কিন্তু কাজে লাগাতে পারেনি। যদিও পরের মিনিটেই এগিয়ে যায় তারা। অষ্টম পেনাল্টি কর্নার থেকে ড্র্যাগ ফ্লিকে গোল করেন বরুণ কুমার। দুই গোলে এগিয়ে যায় ভারত।

এরপরেই কিছুটা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন ভারতের খেলোয়াড়রা। তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার আগেই পেনাল্টি কর্নার থেকে গোল করে নিউজিল্যান্ড। কেন রাসেল ব্যবধান কমান। চতুর্থ কোয়ার্টারের পঞ্চম মিনিটে আবার গোল করে সমাতে ফেরায় নিউজিল্যান্ড। এবার গোলদাতা শন ফিন্ডলে। পরের মিনিটে ভারতের গোলকিপার কৃষাণ পাঠক দারুণ সেভ করেন। কোনো মতে সে কোয়ার্টারে বেঁচে গিয়ে ম্যাচ শুটআউটে নিয়ে যায় ভারত। তাতে অবশ্য বাঁচল না ভারতের আশা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

ক্রিকেটের প্রতিশোধ হকিতে নিল কিউইরা

আপডেট সময় ১২:২৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩