ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছাড়পত্র বাতিলের পরও চলছে সিসা কারখানা কমলনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা মালদ্বীপে সব বিদেশি পর্যটকের জন্য স্বয়ংক্রিয় ই-ভিসা, চালু ই-গেটও চার খুনের মামলায় চার্জশিট: সংবাদ সম্মেলনে যা জানালেন পুলিশ কমিশনার গ্রামীণ ব্যাংকের ২৯ শাখা বন্ধ, অনিশ্চয়তায় গ্রামীণ ঋণ কার্যক্রম হোসেনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন নীলফামারীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, ঘরে মিলল চিরকুট রহিম এনার্জির বিরুদ্ধে ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ সরকারি বাসা পেতে অনলাইনে আবেদন, শেষ সময় ৩০ নভেম্বর বিসমিল্লাহর বিকল্প হিসেবে ‘৭৮৬’ লেখা কি শরিয়তসম্মত?

মালদ্বীপে সব বিদেশি পর্যটকের জন্য স্বয়ংক্রিয় ই-ভিসা, চালু ই-গেটও

সব বিদেশি পর্যটকের জন্য স্বয়ংক্রিয় ই-ভিসা চালু করেছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। দেশটির প্রধান বিমানবন্দর ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আন্তর্জাতিক পর্যটকদের জন্য স্বয়ংক্রিয় পাসপোর্ট নিয়ন্ত্রণ গেটওয়ে (ই-গেট) চালু করা হয়েছে। মালদ্বীপ সরকারের ‘ভিশন মালদ্বীপ ২.০’ উদ্যোগের অংশ হিসেবে গত ২৪ নভেম্বর থেকে এ দুটি পদক্ষেপ কার্যকর হয়েছে।

মালদ্বীপজুড়ে সরকারি বিভিন্ন পরিষেবা আধুনিকীকরণ ও ডিজিটাল করার জন্য দেশটির সরকার ‘ভিশন মালদ্বীপ ২.০’ প্রকল্প হাতে নিয়েছে। এ দুই পদক্ষেপের ফলে পর্যটক ভিসার প্রমাণ হিসেবে ব্যবহৃত প্রচলিত পাসপোর্ট স্ট্যাম্পের পরিবর্তে সম্পূর্ণ ডিজিটাল নথি ব্যবহৃত হচ্ছে।

মালদ্বীপের অভিবাসন কর্তৃপক্ষ মালদ্বীপ ইমিগ্রেশন তাদের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষ বলেছে, পর্যটকেরা আইএমইউজিএ পোর্টালের ট্রাভেলার ডিক্লারেশন ফরমে যে ই-মেইল ঠিকানা দেবেন, সেখানে তাঁদের ভিসার তথ্য পাঠানো হবে।

যেসব শিশু ও বয়স্ক ভ্রমণকারীর ব্যক্তিগত ই-মেইল ঠিকানা নেই, তাঁরা তাঁদের সঙ্গে ভ্রমণকারী পরিবারের কোনো সদস্যের ই-মেইল অথবা তাঁদের নাগালের মধ্যে থাকা অন্য কোনো ই-মেইল ঠিকানা ব্যবহার করতে পারবেন।

ভ্রমণকারীরা www.immigration.gov.mv/visa/status-এ অবস্থিত মালদ্বীপ ইমিগ্রেশনের দাপ্তরিক ওয়েবসাইটের মাধ্যমে যেকোনো সময় তাঁদের ভিসার মেয়াদ এবং অনুমোদিত থাকার সময়কাল যাচাই করতে পারবেন। তথ্য পেতে ভ্রমণকারীদের কেবল তাঁদের জাতীয়তা, পাসপোর্ট নম্বর এবং জন্মতারিখ দিতে হবে।

ভ্রমণকারী মালদ্বীপ ত্যাগ করলে ইলেকট্রনিক ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

মালদ্বীপ ভ্রমণে আগে থেকে ভিসার আবেদন প্রয়োজন নেই

বিশ্বের অনেক গন্তব্যে চালু হওয়া ইলেকট্রনিক ভিসা ব্যবস্থার বিপরীতে মালদ্বীপের নতুন এ ব্যবস্থায় পর্যটকদের ভ্রমণের আগে ই-ভিসার জন্য আবেদন করার প্রয়োজন হয় না।

মালদ্বীপে পৌঁছানোর পর পর্যটন ভিসা পাওয়ার শর্তাবলি অপরিবর্তিত রয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নাগরিকসহ আন্তর্জাতিক দর্শনার্থীরা মালদ্বীপে প্রবেশের শর্ত পূরণ সাপেক্ষে ৩০ দিন পর্যন্ত থাকার জন্য বিনা মূল্যে পর্যটন ভিসা পেতে পারেন।

তবে ভ্রমণকারীদের অবশ্যই একটি বৈধ পাসপোর্ট, ফেরার বা পরবর্তী গন্তব্যের জন্য নিশ্চিত টিকিট, নিশ্চিত আবাসন এবং পর্যাপ্ত তহবিলের প্রমাণ অথবা অনুমোদিত পৃষ্ঠপোষকতার ব্যবস্থা থাকতে হবে। এ ছাড়া দেশটিতে পৌঁছানোর আগে একটি ইলেকট্রনিক ট্রাভেলার ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে হলুদ জ্বরের টিকার সনদ সঙ্গে রাখতে হবে।

মালদ্বীপে পৌঁছানোর ৯৬ ঘণ্টার মধ্যে দেশটির অফিশিয়াল পোর্টাল (imuga.immigration.gov.mv)-এর মাধ্যমে বিনা মূল্যে ভ্রমণকারী ঘোষণাপত্রটি জমা দিতে হবে। শিশুসহ প্রত্যেক ভ্রমণকারীকে পৃথক ঘোষণাপত্র পূরণ করতে হবে।

আন্তর্জাতিক পর্যটকদের জন্য স্বয়ংক্রিয় অভিবাসন ছাড়পত্র

মালদ্বীপের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মোট ৩৫টি স্বয়ংক্রিয় গেট চালু রয়েছে। এর মধ্যে ২০টি আগমন এবং ১৫টি প্রস্থান এলাকায় অবস্থিত।

প্রাথমিকভাবে যোগ্যতার মানদণ্ড পূরণ সাপেক্ষে ৩১টি অংশগ্রহণকারী এয়ারলাইন্সের যেকোনো একটিতে ভ্রমণকারী ৪৬টি দেশের বায়োমেট্রিক পাসপোর্টধারীরা এ ব্যবস্থা ব্যবহার করতে পারবেন।

এ ব্যবস্থা যাত্রীদের পাসপোর্টের চিপে সংরক্ষিত বায়োমেট্রিক তথ্যের সঙ্গে তাঁদের পরিচয় যাচাই করতে মুখমণ্ডল ও আইরিস শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে।

মালদ্বীপ ইমিগ্রেশনের মতে, মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে যোগ্য ভ্রমণকারীরা মাত্র ছয় থেকে সাত সেকেন্ডের মধ্যে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

মালদ্বীপ ইমিগ্রেশন জানিয়েছে, কর্তৃপক্ষের লক্ষ্য হলো অপেক্ষার সময় কমানো এবং যাত্রীসেবা উন্নত করা, বিশেষ করে ভ্রমণের ব্যস্ততম সময়ে।

মালদ্বীপ ২০২৫ সাল থেকে তার ভিসা ব্যবস্থাকে ডিজিটাইজ করছে। দেশটির প্রথম ইলেকট্রনিক ভিসা পরিষেবা চালুর এক বছর পর এ সর্বশেষ পদক্ষেপ নেওয়া হলো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছাড়পত্র বাতিলের পরও চলছে সিসা কারখানা

মালদ্বীপে সব বিদেশি পর্যটকের জন্য স্বয়ংক্রিয় ই-ভিসা, চালু ই-গেটও

আপডেট সময় ০৪:১৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬