নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের দক্ষিণ দোনদরী হালোয়াপাড়া এলাকায় বুধবার (২৫ নভেম্বর) সকালে মিল্লি বেগম (২০) নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রায় চার মাস আগে স্থানীয় মো. হামিম হোসাইনের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।
ঘটনাস্থল থেকে বাবার উদ্দেশে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এতে বাবার কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি স্বামীর সঙ্গে মনোমালিন্য ও অভিমানের কথা লিখেছেন তিনি। চিরকুটে কাউকে দায়ী না করা, ময়নাতদন্ত না করা এবং নিজের মরদেহ বাবার বাড়িতে দাফনের অনুরোধ জানিয়েছেন মিল্লি।
নীলফামারী থানার ওসি জিল্লুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আল মিজান ইসলাম-নীলফামারী জেলা প্রতিনিধি 























