ঢাকা ০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের ওপর নজরদারি বাড়াতে চীন-পাকিস্তানের মহাকাশ সহযোগিতা ইকোপার্কের অর্থ লোপাটে বেপরোয়া মিরসরাই রেঞ্জ কর্মকর্তা নওশাদ বড় দরপতনের পর আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল স্বর্ণের দাম এত বিতর্কের পরও কীভাবে গুরুত্বপূর্ণ পদে কাস্টমস কর্মকর্তা আহাদ? ‘সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ’: তথ্যমন্ত্রী ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনের প্রতিবাদ, ক্ষমা চাওয়ার দাবি জামায়াতের বরিশাল-পিরোজপুরে ১৭ প্রকল্পে ১৬৪৭ কোটি লুট, নেতৃত্বে পাঁচ প্রভাবশালী ‘দানব’ টানা পাঁচ দিন শুষ্ক থাকবে আবহাওয়া, তাপমাত্রা নিয়ে পূর্বাভাস কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত, প্রভাসের সঙ্গে সালমান খান মোস্তাফিজের জোড়া শিকারে দুবাই ক্যাপিটালসের জয়

এত বিতর্কের পরও কীভাবে গুরুত্বপূর্ণ পদে কাস্টমস কর্মকর্তা আহাদ?

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০১:৪৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৫৩৪ বার পড়া হয়েছে

চাকরিজীবনের শুরু থেকেই অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও ব্যবসায়ীদের হয়রানির মতো গুরুতর অভিযোগ জড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তা আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদের নামে। চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া—যেখানেই দায়িত্ব পালন করেছেন, সেখানেই বিতর্কে জড়িয়েছেন তিনি। এমনকি ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ দাবি ও অভিযানে অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলাও চলমান। সর্বশেষ ২০২৬ সালের সেপ্টেম্বরে পণ্য খালাসে অনিয়ম ও চোরাচালানে সহায়তার নতুন লিখিত অভিযোগ উঠেছে বর্তমানে ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের মতিঝিল কাস্টমস হাউজে উপকমিশনার হিসেবে কর্মরত এই কর্মকর্তার বিরুদ্ধে।

ফৌজদারি মামলা চলমান থাকায় বিদেশযাত্রা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের চিঠি: চলমান ফৌজদারি মামলা নিষ্পত্তি না হতেই যুক্তরাজ্য সফরের তোড়জোড় শুরু করায় আবু হানিফ আবদুল আহাদের বিষয়ে নড়েচড়ে বসেছে অর্থ মন্ত্রণালয়। তার বিরুদ্ধে দায়ের করা মামলার বর্তমান অবস্থা জানতে চেয়ে চলতি বছরের ১ নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছে মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। বিভাগের সিনিয়র সহকারী সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব গ্লাসগোর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আগামী ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিনের বহিঃবাংলাদেশ ছুটির আবেদন করেছেন এই কর্মকর্তা, যেখানে ৩০ নভেম্বর সমাবর্তনে অংশ নেওয়ার কথা উল্লেখ রয়েছে। তবে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অধীন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১৬তম আদালতে তার বিরুদ্ধে সি.আর. ১৪৫/২০২১ (কদমতলী) নম্বর ফৌজদারি মামলাটি এখনো চলমান। এমতাবস্থায় ছুটির আবেদন নিষ্পত্তির স্বার্থে মামলাটির সর্বশেষ অবস্থা জরুরি ভিত্তিতে জানাতে এনবিআর চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে।

পোস্তগোলায় অভিযানে অনিয়ম ও মামলার সূত্রপাত: কদমতলী থানার যে ফৌজদারি মামলাটি এখন তার বিদেশযাত্রার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে, সেটির সূত্রপাত ঘটে ২০২১ সালের মার্চে। সে সময় ঢাকা কাস্টমস গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে পোস্তগোলার একটি রেস্তোরাঁয় অভিযান চালান আবদুল আহাদ। অভিযোগ রয়েছে, দলবল নিয়ে পরিচালিত ওই অভিযানের সিসিটিভি ফুটেজে রেস্তোরাঁর কর্মীদের মারধর, নানা অনিয়ম এবং জব্দকৃত পণ্যের হিসাবে ব্যাপক অসংগতি ধরা পড়ে। পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ লাখ টাকা দাবি ও আখাউড়ায় পণ্য জব্দ বিতর্ক: ২০২৪ সালে ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়ায় দায়িত্ব পালনকালেও ব্যবসায়ীদের তোপের মুখে পড়েন এই কর্মকর্তা। ২০২৪ সালের ২৫ জুন প্রকাশিত একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া জেলা কর, শুল্ক ও আবগারি বিভাগের উপকর কমিশনার থাকাকালীন মো. রাশেদুল হক নামের এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা দাবি করেন আবদুল আহাদ। দাবি করা অর্থ না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়াসহ মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগে ওই ব্যবসায়ী আদালতে মামলা করেন। একই বছরের জুন মাসে আখাউড়ার একটি সুপারশপে আবদুল আহাদের নেতৃত্বে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। সরকারি নিলামের মাধ্যমে বৈধভাবে পণ্যগুলো কেনা হয়েছিল বলে সুপারশপ কর্তৃপক্ষ দাবি করলেও তা আমলে নেওয়া হয়নি। ফলে জব্দকৃত পণ্যের বৈধতা ও অভিযানের স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়।

চট্টগ্রাম কাস্টমসে কর্মচারীদের বিক্ষোভ ও বদলি: বিতর্কের এই ধারাবাহিকতা নতুন নয়; ২০১৭ সালের জানুয়ারিতে চট্টগ্রাম বন্দরে কাস্টমসের সহকারী কমিশনার হিসেবে কর্মরত থাকাকালীনও অস্থিরতার জন্ম দেন আবদুল আহাদ। কাস্টমস ক্লিয়ারেন্স ও ফাইল যাচাইসংক্রান্ত বিরোধের জেরে ওই বছরের ১৬ জানুয়ারি সিঅ্যান্ডএফ কর্মচারীরা তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন এবং একপর্যায়ে তার নামফলক ভাঙচুর করেন। ২০১৭ সালের ২৬ জানুয়ারি দৈনিক প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরপরই তাকে চট্টগ্রাম থেকে বদলি করা হয়েছিল।

সময়ের সাথে ভোল বদল ও রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ: সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, প্রশাসনিক সুবিধা নিতে সময়ের সাথে তাল মিলিয়ে রাজনৈতিক পরিচয় বদলানোর ক্ষেত্রেও বেশ পারঙ্গম আবদুল আহাদ। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের শাসনামলে তৎকালীন কয়েকজন মন্ত্রী ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে তিনি নানা প্রশাসনিক সুবিধা ভোগ করেছেন। এমনকি ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সানজিদা খানমকে তিনি ‘বড় বোন’ হিসেবে সম্বোধন করতেন বলেও জানা যায়। তবে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পরপরই তিনি ভোল পাল্টে প্রথমে জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে সখ্য গড়ে তোলেন। সর্বশেষ ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এখন নিজেকে বিএনপিপন্থি কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

নতুন অভিযোগের পরও মতিঝিল কাস্টমসে পদায়ন নিয়ে প্রশ্ন: সর্বশেষ ২০২৬ সালের সেপ্টেম্বরে পণ্য খালাসে অনিয়ম ও চোরাচালানে সহায়তার অভিযোগে আবদুল আহাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়েছে। একের পর এক মামলা, পূর্ববর্তী কর্মস্থলগুলোর বিতর্কিত কর্মকাণ্ড এবং নতুন লিখিত অভিযোগের পরও কীভাবে তাকে মতিঝিল কাস্টমস হাউজের মতো গুরুত্বপূর্ণ স্থানে পদায়ন করা হলো, তা নিয়ে ব্যবসায়ী মহল ও সংশ্লিষ্টদের মধ্যে তীব্র প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের ওপর নজরদারি বাড়াতে চীন-পাকিস্তানের মহাকাশ সহযোগিতা

এত বিতর্কের পরও কীভাবে গুরুত্বপূর্ণ পদে কাস্টমস কর্মকর্তা আহাদ?

আপডেট সময় ০১:৪৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬