ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা পাঁচ দিন শুষ্ক থাকবে আবহাওয়া, তাপমাত্রা নিয়ে পূর্বাভাস কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত, প্রভাসের সঙ্গে সালমান খান মোস্তাফিজের জোড়া শিকারে দুবাই ক্যাপিটালসের জয় স্পিকার হাফিজ উদ্দিনের সম্মানে শাহবাজ শরিফের নৈশভোজ অগ্নিনিরাপত্তা ছাড়াই আবাসিক ভবনে হাসপাতালের কার্যক্রম, ঝুঁকিতে রোগীরা মিসরে জ্বালানিবাহী গাড়ি উল্টে আগুন, নিহত ৩০ বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হচ্ছে: রাষ্ট্রদূত স্বামী নেই, শরীরে ক্যানসার; আগুনে শেষ সম্বল হারিয়ে দিশেহারা নাসিমা শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী নিষেধাজ্ঞার বিতর্কের মধ্যেই দুবাইয়ে একসঙ্গে নাচলেন হানি সিং-আতিফ

মিসরে জ্বালানিবাহী গাড়ি উল্টে আগুন, নিহত ৩০

মিসরের রাজধানী কায়রোর একটি প্রধান সড়কে জ্বালানিবাহী একটি গাড়ি উল্টে আগুন ধরে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। খবর আল-জাজিরার।

বুধবার (২৫ নভেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গিজা গভর্নরেটের ইমবাবা জেলার ওয়াররাক এলাকায় একটি টানেলের ওপর এ দুর্ঘটনা ঘটে। পেট্রোলিয়াম পণ্যবাহী গাড়িটি উল্টে যাওয়ার পর এতে আগুন ধরে যায়।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, দুর্ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের কাছের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের বিভাজকে ধাক্কা দেয়। এরপর গাড়িটি উল্টে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এদিকে দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির পাবলিক প্রসিকিউটর। এ ছাড়া নিহতদের পরিচয় শনাক্ত করতে তাঁদের মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় ২৭টি গাড়ি পুড়ে গেছে।

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা পাঁচ দিন শুষ্ক থাকবে আবহাওয়া, তাপমাত্রা নিয়ে পূর্বাভাস

মিসরে জ্বালানিবাহী গাড়ি উল্টে আগুন, নিহত ৩০

আপডেট সময় ১২:৩৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬