ঢাকা ০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোস্তাফিজের জোড়া শিকারে দুবাই ক্যাপিটালসের জয় স্পিকার হাফিজ উদ্দিনের সম্মানে শাহবাজ শরিফের নৈশভোজ অগ্নিনিরাপত্তা ছাড়াই আবাসিক ভবনে হাসপাতালের কার্যক্রম, ঝুঁকিতে রোগীরা মিসরে জ্বালানিবাহী গাড়ি উল্টে আগুন, নিহত ৩০ বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হচ্ছে: রাষ্ট্রদূত স্বামী নেই, শরীরে ক্যানসার; আগুনে শেষ সম্বল হারিয়ে দিশেহারা নাসিমা শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী নিষেধাজ্ঞার বিতর্কের মধ্যেই দুবাইয়ে একসঙ্গে নাচলেন হানি সিং-আতিফ টেস্টে লজ্জার রেকর্ড, ইনিংস ব্যবধানে ৫০তম হার বাংলাদেশের রাজধানীর অপরাধ জগতের নিয়ন্ত্রণে ১৫ শীর্ষ সন্ত্রাসী

অগ্নিনিরাপত্তা ছাড়াই আবাসিক ভবনে হাসপাতালের কার্যক্রম, ঝুঁকিতে রোগীরা

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১২:৪৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৫১৫ বার পড়া হয়েছে

রাজধানীর ব্যস্ততম সড়কগুলোর একটি গ্রিন রোড। এই সড়কের আশপাশে রয়েছে একাধিক হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র। প্রতিদিন এসব প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে আসেন অসংখ্য মানুষ। কিন্তু যেসব ভবনে চলছে চিকিৎসাসেবা, সেগুলোর বেশিরভাগেরই হাসপাতাল হিসেবে ব্যবহারের অনুমোদন বা অকুপেন্সি সার্টিফিকেট নেই। আবাসিক বা বাণিজ্যিক ভবনেই চলছে এসব হাসপাতালের কার্যক্রম। আরও উদ্বেগের বিষয় হলো, এসব প্রতিষ্ঠানের অনেকগুলোতেই নেই অগ্নিনিরাপত্তার মতো মৌলিক ব্যবস্থাও। ফলে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে রয়েছে ব্যাপক অব্যবস্থাপনা। পার্কিংয়ের জায়গাও ব্যবহৃত হচ্ছে অফিস, জেনারেটর, অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন জিনিস রাখার কাজে।

শুধু গ্রিন রোড নয়, সোবহানবাগের মিরপুর রোডে অবস্থিত দীন মোহাম্মদ আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারেও ভবনের অনুমোদিত ব্যবহার ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় অসঙ্গতি রয়েছে। সরকারি এক সংস্থার অনুসন্ধানে এসব প্রতিষ্ঠানের তথ্য পর্যালোচনায় হাসপাতাল ভবনের অনুমোদন, ব্যবহার ও নিরাপত্তাব্যবস্থার নানা ঘাটতি সামনে এসেছে। এদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন, হাসপাতালের জন্য আলাদা বিল্ডিং কোড থাকলেও বাংলাদেশের বেশিরভাগ বেসরকারি হাসপাতাল তা মানছে না।

অনুসন্ধানে জানা গেছে, দীন মোহাম্মদ আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের ভবনটি ব্যবহার করা হচ্ছে পরিকল্পনাসংক্রান্ত আইনের ব্যত্যয় ঘটিয়ে। ২০০৬ সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছ থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে ৯ তলা পর্যন্ত বাণিজ্যিক এবং ১০ থেকে ১৫ তলা পর্যন্ত আবাসিক ব্যবহারের অনুমোদন নেয় ভবনটি। অথচ বর্তমানে সেখানে পরিচালিত হচ্ছে হাসপাতালের কার্যক্রম। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের পাশাপাশি হাসপাতাল হিসেবে ভবনটি ব্যবহার করা হলেও কর্তৃপক্ষ অকুপেন্সি সার্টিফিকেট নেয়নি।

শুধু অনুমোদনের ঘাটতিই নয়, হাসপাতালটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থাতেও রয়েছে দুর্বলতা। নেই জরুরি আলোর ব্যবস্থা। জরুরি অবস্থায় বের হওয়ার পথ নির্দেশ করতে প্রয়োজনীয় সাংকেতিক চিহ্নও ব্যবহার করা হয়নি। এ ছাড়া রোগী ও সংশ্লিষ্টদের নিরাপদে চলাচলের জন্য র‍্যাম্পের ব্যবস্থাও সন্তোষজনক নয়।

গ্রিন রোডের ১৬৭/বি নম্বরের কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড কমফোর্ট নার্সিং হোমের (হাসপাতাল) ক্ষেত্রেও একই ধরনের অনিয়ম পাওয়া গেছে। হাসপাতাল হিসেবে কার্যক্রম পরিচালনা করলেও প্রতিষ্ঠানটি ভবনের ব্যবহার সনদ নেয়নি। ভবনটির অনুমোদিত নকশাও অস্পষ্ট। পাশাপাশি সেটব্যাকের (রাস্তার প্রান্ত থেকে ভবনের মূল দেওয়াল পর্যন্ত রেখে দেওয়া নির্ধারিত সর্বনিম্ন খোলা জায়গা) ক্ষেত্রেও ঘটানো হয়েছে আইনের ব্যত্যয়। নেই অগ্নিনিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ফায়ার অ্যালার্ম ও ফায়ার হাইড্রেন্টের ব্যবস্থা। জরুরি নির্গমন পথের নির্দেশনা এবং ফায়ার ডোরও স্থাপন করা হয়নি। এর মধ্যে ভবনের পার্কিংয়ের জায়গা ব্যবহার করা হচ্ছে অফিস পরিচালনার কাজে।

একই সড়কের ৬৯/ডি নম্বরের ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালের ভবনটির অনুমোদনেও রয়েছে অসংগতি। রাজউক থেকে ভবনটি আবাসিক কাম বাণিজ্যিক হিসেবে ব্যবহারের অনুমোদন নেওয়া হলেও সেখানে চলছে হাসপাতালের কার্যক্রম। কিন্তু ভবনটির ব্যবহার সনদ নেই। পার্কিংয়ের নির্ধারিত জায়গাও ব্যবহৃত হচ্ছে অফিস হিসেবে। এমনকি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য রাখা হয়নি আলাদা পার্কিংয়ের ব্যবস্থা।

গ্রিন রোডের ৭০ নম্বরে অবস্থিত এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিত্রও উদ্বেগজনক। প্রতিষ্ঠানটি ভবনের ব্যবহার সনদ নেয়নি। সেটব্যাক এবং ব্যবহারের ক্ষেত্রেও ঘটেছে অনুমোদনের ব্যত্যয়। অগ্নিনিরাপত্তার জন্য প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থার প্রায় সবই অনুপস্থিত। ভবনটিতে নেই ফায়ার অ্যালার্ম, ফায়ার ডোর, স্মোক ডিটেক্টর ও ফায়ার হাইড্রেন্ট। জরুরি আলোর ব্যবস্থা এবং নির্গমন পথের নির্দেশনাও নেই। এর বাইরে ভবনের ছাদে রাখা হয়েছে অননুমোদিত অতিরিক্ত ভারী কাঠামো, যা ভবনের ওপর বাড়তি চাপ তৈরি করছে।

এ ছাড়া গ্রিন রোডের ৬১/আর নম্বরের বিএসিসি উইমেন্স অ্যান্ড চিলড্রেন হসপিটালের ভবনটি মূলত আবাসিক ব্যবহারের হলেও সেখানে চলছে হাসপাতালের কার্যক্রম। প্রতিষ্ঠানটি ভবনের ব্যবহার সনদও নেয়নি। নেই প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা। অন্যদিকে ভবনের পার্কিংয়ের জায়গা ব্যবহার করা হচ্ছে অফিস পরিচালনার কাজে।

একই সড়কের প্লাটিনাম হাসপাতালের ভবনেও অনুমোদন এবং নিরাপত্তাব্যবস্থায় একাধিক ঘাটতি পাওয়া গেছে। কর্তৃপক্ষের কাছে নেই ভবনটির অনুমোদিত নকশা। নেয়নি ব্যবহার সনদও। সেটব্যাকের ক্ষেত্রেও রয়েছে ব্যত্যয়। নেই অগ্নিনিরাপত্তার জন্য প্রয়োজনীয় ফায়ার অ্যালার্ম ও ফায়ার হাইড্রেন্ট। জরুরি নির্গমন পথের নির্দেশনাও অনুপস্থিত। সবচেয়ে উদ্বেগের বিষয়, ভবনের পার্কিং এলাকায় রাখা হয়েছে জেনারেটর ও অক্সিজেন সিলিন্ডার।

নগর পরিকল্পনাবিদদের মতে, হাসপাতালের ভবন নির্মাণ ও ব্যবহারের ক্ষেত্রে সাধারণ আবাসিক কিংবা বাণিজ্যিক ভবনের চেয়ে অনেক বেশি সতর্কতা প্রয়োজন। কারণ হাসপাতালের রোগীদের মধ্যে অনেকেরই স্বাভাবিকভাবে চলাচল করার সক্ষমতা থাকে না। ফলে অগ্নিকাণ্ড বা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে তাদের দ্রুত সরিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে। এ কারণে হাসপাতালের নকশা প্রণয়ন থেকে শুরু করে নির্মাণ ও ব্যবহারের প্রতিটি পর্যায়ে রোগীর নিরাপত্তা, জরুরি বহির্গমন, অগ্নিনিরাপত্তা, বিশেষায়িত র‍্যাম্প এবং ভবনের কাঠামোগত সক্ষমতা নিশ্চিত করা জরুরি। শুধু আবাসিক বা বাণিজ্যিক ভবনকে হাসপাতাল হিসেবে ব্যবহার শুরু করলেই সেটি চিকিৎসাসেবার উপযোগী হয়ে ওঠে না।

এ বিষয়ে জানতে চাইলে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ‘হাসপাতাল নির্মাণের জন্য বিশেষায়িত নকশা ও পৃথক বিল্ডিং কোড অনুসরণ করা বাধ্যতামূলক। কিন্তু দেশের অধিকাংশ বেসরকারি হাসপাতাল পরিচালিত হচ্ছে আবাসিক বা বাণিজ্যিক ভবনকে রূপান্তর করে, যেখানে প্রয়োজনীয় মানদণ্ড মানা হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘রাজউকের অকুপেন্সি সার্টিফিকেট না থাকার অর্থ ভবনটি অনুমোদিত নকশা ও বিল্ডিং কোড অনুসরণ করে নির্মিত হয়নি। হাসপাতালের মতো বিশেষায়িত স্থাপনায় এ ধরনের অনিয়ম জননিরাপত্তার জন্য বড় ঝুঁকি। উন্নত দেশগুলোতে এসব বিষয়ে কঠোর নজরদারি থাকলেও বাংলাদেশে নিয়ন্ত্রক সংস্থার দুর্নীতির কারণে অনেকে আইন লঙ্ঘন করেও সহজে পার পেয়ে যাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোস্তাফিজের জোড়া শিকারে দুবাই ক্যাপিটালসের জয়

অগ্নিনিরাপত্তা ছাড়াই আবাসিক ভবনে হাসপাতালের কার্যক্রম, ঝুঁকিতে রোগীরা

আপডেট সময় ১২:৪৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬