ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামী নেই, শরীরে ক্যানসার; আগুনে শেষ সম্বল হারিয়ে দিশেহারা নাসিমা শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী নিষেধাজ্ঞার বিতর্কের মধ্যেই দুবাইয়ে একসঙ্গে নাচলেন হানি সিং-আতিফ টেস্টে লজ্জার রেকর্ড, ইনিংস ব্যবধানে ৫০তম হার বাংলাদেশের রাজধানীর অপরাধ জগতের নিয়ন্ত্রণে ১৫ শীর্ষ সন্ত্রাসী প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত জিয়াউল আহসানের মামলায় আজ প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক তেইশ বছরে চাকরির ৯ বছরই ছুটিতে: তারপরও পেলেন ঢাকায় পদায়ন সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১২:০০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৫২২ বার পড়া হয়েছে

সরকারি উদ্যোগে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হচ্ছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় প্রথম ফ্লাইটে দেশটিতে যাচ্ছেন ১১২ জন কর্মী।

এদিন সকালে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।

তিনি বলেন, মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত বেতনে কাজ করবেন নির্বাচিত কর্মীরা।

পাশাপাশি দুই বছরের নবায়নযোগ্য চুক্তির আওতায় কর্মীরা আবাসন ও চিকিৎসাসুবিধা পাবেন।

পাসপোর্ট, মেডিকেল, ভিসা ও বিমান টিকিটসহ সব খরচ বহন করছে নিয়োগকর্তা। এতে কর্মীপ্রতি প্রায় ২ লাখ টাকা সাশ্রয় হবে। ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে ই-লটারি ও নিয়োগকর্তার সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচিত হন ১১২ জন।

ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নেওয়ার চাহিদা পাওয়া গেছে। বোয়েসেলের নামে কেউ টাকা চাইলে তা প্রতারণা। সংবাদ সম্মেলনে কাউকে কোনো টাকা না দেওয়ার অনুরোধ জানানো হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বামী নেই, শরীরে ক্যানসার; আগুনে শেষ সম্বল হারিয়ে দিশেহারা নাসিমা

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী

আপডেট সময় ১২:০০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬