শতাধিক ব্যক্তিকে গুম, হত্যা ও বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মামলায় আজ প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। যা বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ যুক্তিতর্ক উপস্থাপন করবেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। এ সময় গুমের শিকার ব্যক্তিদের স্বজনেরাও উপস্থিত থাকবেন।
মামলার অভিযোগে বলা হয়, আওয়ামী লীগের শাসনামলে বিগত ১৫ বছরে গুমের পর গাজীপুর, বরগুনার পাথরঘাটার চরদুয়ানি ও সুন্দরবনে জলদস্যু দমনের কথিত অভিযান সাজিয়ে শতাধিক ব্যক্তিকে হত্যা করেন জিয়া।
এর আগে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) ও বুধবার (২৫ নভেম্বর) জিয়ার অপরাধের বিষয়ে যুক্তি উপস্থাপন করে প্রসিকিউশন।
জ্যেষ্ঠ প্রতিবেদক 




















