ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভালুকায় দুই বছর ধরে সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন ট্রাফিক টিআই পলাশ, প্রশংসায় ভাসছেন স্থানীয়রা ডাক বিভাগের কর্মচারী খলিলের নামে-বেনামে সম্পদের পাহাড় ‘পলাতক পার্টি যেন আত্মগোপনে থাকা পার্টিকে উত্তেজিত না করে’: স্বরাষ্ট্রমন্ত্রী চুনারুঘাটে খোয়াই নদীর তীরে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা মিস ইউনিভার্স জিতে কত টাকা ও কী কী সুবিধা পাচ্ছেন জেনিফার বারেটো? বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নটরডেম কলেজের জন্য জায়গা বরাদ্দ চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন পীরগঞ্জের চতরা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম উদ্বোধন লামায় ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি সেতু, দুই ইউনিয়নের যোগাযোগ বন্ধ ৭ বছরেও শেষ হয়নি ৩ কোটি ৭২ লাখ টাকার মাদ্রাসা ভবনের কাজ

‘পলাতক পার্টি যেন আত্মগোপনে থাকা পার্টিকে উত্তেজিত না করে’: স্বরাষ্ট্রমন্ত্রী

পলাতক আওয়ামী লীগ এ দেশে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীদের বিপদের মুখে ফেলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বুঝে হোক বা না বুঝে হোক, তাদের প্রতারণা ও ফাঁদে পা দিচ্ছেন আত্মগোপনে থাকা নেতাকর্মীরা।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আওয়ামী লীগের নেতারা প্রতিবেশী রাষ্ট্রে অবস্থান করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করাকে সরকার কীভাবে দেখছে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পার্শ্ববর্তী দেশের বিষয়টি যেটা বললেন, সেটা আমরা কূটনৈতিকভাবে সামাল দিচ্ছি।’

ইন্দোনেশিয়ায় বিস্ফোরকবোঝাই জাহাজ আটক করা এবং সেটি মোংলা বন্দরে আসার কথা ছিল কি না, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। বিষয়টি আমি এখনো জানি না, আপনার কাছে নতুন শুনলাম।’

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি কোনো বাধা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইনি কোনো বাধা বলতে বিষয়টি ওইভাবে নয়। আমরা দুই দেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুসারে পলাতক আসামি ও দণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত চেয়েছি।’

তিনি বলেন, ‘এ রকম আরও আসামি, যারা দণ্ডপ্রাপ্ত অথবা দণ্ডপ্রাপ্ত নন, তাঁদের ক্ষেত্রেও প্রত্যর্পণ চুক্তিতে বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। উভয় দেশের মধ্যে কূটনৈতিক চ্যানেলে এভাবে অনুরোধ করা হলে তারা আসামিদের ফেরত দেয়। এটি প্রচলিত একটি নিয়মিত প্রক্রিয়া। আমরাও আসামি ফেরত দিই, অন্য দেশ থেকেও আসামিদের প্রত্যর্পণ করিয়ে থাকি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অন্যান্য বিষয় হচ্ছে, পতিত আওয়ামী শক্তি, পলাতক পার্টি এ দেশের আত্মগোপনে থাকা পার্টিকে বিপদে ফেলছে। তারা যেখানে এখানে সামাজিকভাবে, অঘোষিতভাবে পুনর্মিলনের পর্যায়ে চলে গিয়েছিল, সেখানে তাদের বরং বিপদের মুখোমুখি করছে। তারা বুঝে হোক বা না বুঝে হোক, তাদের সেই প্রতারণা ও ফাঁদে পা দিচ্ছে। আশা করি, দেশের জনগণ বুঝবে এবং তারাও বুঝবে যে পলাতক পার্টি যেন আত্মগোপনে থাকা পার্টিকে উত্তেজিত না করে।’

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার সর্বসম্মতিক্রমে একসঙ্গে বসার পরিকল্পনা করছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এগুলো পরের আলোচনা। আমার সঙ্গে তো বৈঠক হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির কয়েকজন নেতা সাক্ষাৎ করেছেন। তাঁরা সাক্ষাতের সময় চেয়েছিলেন, তাই সাক্ষাৎ করেছেন। আর জোটগতভাবে অন্যান্য দলের সঙ্গে আমাদের আলাপ-আলোচনার পরিকল্পনা রয়েছে। সেটা আপনারা জানতে পারবেন।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভালুকায় দুই বছর ধরে সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন ট্রাফিক টিআই পলাশ, প্রশংসায় ভাসছেন স্থানীয়রা

‘পলাতক পার্টি যেন আত্মগোপনে থাকা পার্টিকে উত্তেজিত না করে’: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৬:৩৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬