ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত উচ্ছেদ ভয় দেখিয়ে অর্থ আদায় নকশা অনুমোদনে ঘুষ বাণিজ্য, দুদকের জালে রাজউক কর্মকর্তা মোবারক আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে : চিফ প্রসিকিউটর কুমিল্লায় ডিবির অভিযানে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন গ্রেপ্তার মহাকাশে পাকিস্তানের প্রথম নভোচারী, সহযোগিতায় চীন বিমানবন্দরের নজরদারির ফাঁক গলে ঢুকছে স্বর্ণ, পাচার হচ্ছে ভারতে পরিকল্পিত নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে মনোহরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি: ফেনীর পুলিশ সুপার পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্ব পেল এসজিজিএস চাঁদাবাজি ও দখলবাজির টাকায় মালয়েশিয়ায় সেকেন্ড হোমের পরিকল্পনায় সুইডেন আসলাম

কুমিল্লায় ডিবির অভিযানে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন গ্রেপ্তার

কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে (৩০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন বারপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোশাররফ হোসেন মুন কুমিল্লা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশরাফপুর এলাকার বাসিন্দা। তিনি মৃত আদম আলী ও রেখা বেগমের ছেলে।

পুলিশ জানায়, নাশকতাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম, জানান, নাশকতা প্রতিরোধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের গোয়েন্দা নজরদারি জোরদার রয়েছে।

পুলিশ সুপার আরও জানান, অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কুমিল্লায় ডিবির অভিযানে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন গ্রেপ্তার

আপডেট সময় ১২:১৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬