ঢাকা ০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি অধিনায়ক জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম-খুনের ভয়াবহ বর্ণনা, ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর সাক্ষ্য বদলির পরও সরকারি বাসায় থাকলে দিতে হবে দ্বিগুণ ভাড়া এলএনজি আমদানিতে নসরুল হামিদের সিন্ডিকেট সচিবের ভুয়া ভাই সেজে লাখ লাখ টাকা হাতিয়ে স্ত্রী নিয়ে উধাও ‘দালাল মনির’ বোরহানউদ্দিনে গভীর রাতে চকলেট বোমা বিস্ফোরণ, সিসিটিভিতে ধরা পড়ল তিনজন হিজাব ছাড়া গান গাওয়ায় ৭৪ বার চাবুক মারা হলো ইরানি গায়িকাকে তিন নির্বাহী পদ কুক্ষিগত করে বেপরোয়া ডিপিডিসির রবিউল সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা অনুচিত ও অন্যায়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ চতুর্থ সভা

জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম-খুনের ভয়াবহ বর্ণনা, ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর সাক্ষ্য

নদীর বুকে ভাসত না লাশ। ভেসে উঠত না হত্যার চিহ্ন। এজন্য মানুষ হত্যা করেই ক্ষান্ত হতেন না তারা। গুলি চালানোর পর পেট কেটে বের করা হতো নাড়িভুঁড়ি। এরপর মরদেহে সিমেন্টের বস্তা বেঁধে ফেলে দেওয়া হতো নদীতে। মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্কে উঠে এসেছে এমনই নৃশংস বর্ণনা।

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় করা এ মামলায় প্রসিকিউশনের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক শুরু হয় মঙ্গলবার (২৪ নভেম্বর)।

এদিন বেলা সোয়া ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শুরুতেই মামলার ঘটনাবলি তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এরপর জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের সাক্ষ্য পড়ে শোনান। পরে ১৩তম সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দি বর্ণনা করেন তিনি।

হত্যাকাণ্ডের বিবরণ দিতে গিয়ে ট্রাইব্যুনালে আমিনুল ইসলাম বলেন, মানুষকে হত্যা করার সময় রক্ত যেন নিজের গায়ে না লাগে, সেজন্য বালিশ ব্যবহার করতেন জিয়াউল আহসান। নৌকায় মানুষকে গুলি করার পর পেট কেটে নাড়িভুঁড়ি বের করে দেওয়ার নৃশংসতার কথাও তুলে ধরেন তিনি। এ সময় একজন গুলি করতেন, আরেকজন পেট কাটতেন বলে জানান চিফ প্রসিকিউটর।

বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘মাই লর্ড, এসব বর্ণনা দিতে গেলে আমার গা শিউরে ওঠে। কতটা নৃশংসতা ছিল এসব! এদের কি মানুষ বলা যায়? এরা দানব, হিংস্র। জিয়াউল আহসান কতটা হিংস্র ছিলেন, এসব বর্ণনা থেকে তা ধারণা করা যাবে।’

জিয়াউল আহসানের বিরুদ্ধে গত ১৭ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে এসে জবানবন্দি দেন ১৩তম সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানী। র‍্যাবে দায়িত্ব পালনকালে ২০১০ সালের মে থেকে ২০১২ সাল পর্যন্ত বরগুনার পাথরঘাটা ও সুন্দরবন এলাকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিবরণ দেন তিনি। এসব হত্যাকাণ্ডে তৎকালীন র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসানের নেতৃত্ব ও নির্দেশনার কথাও উল্লেখ করেন এই কর্মকর্তা।

জবানবন্দিতে সাব্বির রহমান ওসমানী বলেন, ২০১০ সালের জানুয়ারির দিকে এক রাতে অফিস চলাকালে সরকারি গাড়ি ও একটি মাইক্রোবাস নিয়ে বরিশাল ব্যাটালিয়ন সদরে উপস্থিত হন জিয়াউল আহসান। পরে তাঁকে সঙ্গে নিয়ে পাথরঘাটার চরদুয়ানী ঘাটে যান তিনি। সেখানে আগে থেকেই র‍্যাবের ইন্ট উইংয়ের সদস্যরা একটি ট্রলার প্রস্তুত করে রেখেছিলেন। ঢাকা থেকে আসা ইন্ট উইংয়ের সদস্যরা মাইক্রোবাস থেকে নেমে ট্রলারে ওঠেন। এ সময় হাত বাঁধা ও মাথায় কালো টুপি পরা একজন ব্যক্তিকেও ট্রলারে তুলে খোলের মধ্যে রাখা হয়।

জবানবন্দি অনুযায়ী, জিয়াউল আহসানের নির্দেশে ট্রলারটি চরদুয়ানী খাল থেকে মোহনার দিকে যায়। প্রায় তিন ঘণ্টা

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি অধিনায়ক

জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম-খুনের ভয়াবহ বর্ণনা, ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর সাক্ষ্য

আপডেট সময় ০২:২৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬