ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

১০ জনের ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪ গোল লিভারপুলের

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০১:১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৫১৮ বার পড়া হয়েছে

ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে গোলবন্যায় ভাসাল লিভারপুল। অ্যানফিল্ডে রেড ডেভিলসদের ৪-০ গোলে হারিয়েছে অলরেডরা।

ম্যাচের ৮ মিনিটেই প্রতিপক্ষের গোলরক্ষককে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যানইউর লেনি ইউরো। ফলে ১০ জনের দলে পরিণত হয় ইউনাইটেড।

এক মিনিট পরই ডোমিনিক সোবোস্লাইয়ের গোলে লিড নেয় লিভারপুল। ঠিক ১৩ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ফ্লোরিয়ান ভির্টৎস। প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানেই।

এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে রিও নিগুমোহারের দারুণ এক গোলে স্কোরলাইন হয় ৩-০। ম্যাচের শেষ দিকে ৮২ মিনিটে ইউনাইটেডের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ভিক্টর মুনিয়োজ। তাতে ৪-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

১১ ম্যাচে ছয় জয় ও তিন ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লিভারপুল। শীর্ষস্থান থেকে এখনো অবশ্য ৭ পয়েন্টে পিছিয়ে আন্দোনি ইরাওলার দল। আর ১৯তম স্থানে রয়েছে ইউনাইটেড। এই হারের পর টানা ৯ ম্যাচ জয়হীন রইল রেড ডেভিলসরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিস ইউনিভার্সে সুইমস্যুট পর্বে মাহির ব্যতিক্রমী সাজ

১০ জনের ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪ গোল লিভারপুলের

আপডেট সময় ০১:১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬